অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ইভটিজিং ও হুমকিতে পড়ালেখা বন্ধ করে দিয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ রাত ০৮:০৫

remove_red_eye

৫৮৬

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বখাটে দুই যুবকের ইভটিজিং ও হুমকিতে স্কুলে আসতে না পেরে পড়ালেখা বন্ধ করে দিয়েছে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী।
এই ঘটনায় সোমবার দুপুর ২ টায় উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাথে নিয়ে ওই ছাত্রীর নানা বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ দেন।
এর আগে শনিবার সন্ধ্যায় ৬ টায় বখাটে দুই যুবক নানা বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে হুমকি দেয়। পরদিন রোববার বখাটে দুই যুবকের ভয়ে নানা ওই ছাত্রীকে তজুমুদ্দিন মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওই ছাত্রী উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো।

এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ জিকু ও একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ সর্দারের ছেলে মোঃ ইব্রাহীম।
ওই ছাত্রীর নানা আবদুল হক মেস্তুরী জানান, আমার বাড়িতে থেকে মেয়ের ঘরের নাতনি উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। সে অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে নাতনীকে গতিরোধ করে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন রকম কুপ্রস্তাব দেয় বখাটে দুই যুবক জিকু ও ইব্রাহীম। শনিবার সন্ধ্যায় ওই দুই যুবক বাড়ি এসে নাতনিকে উঠিয়ে নিয়ে বিয়ে করবো বলে হুমকি দেয়। তাই পরদিন রোববার জনতা লঞ্চে করে নাতনিকে (স্কুল ছাত্রী) তজুমুদ্দিন মেয়ের বাড়িতে পাঠিয়ে দিই। পরে রোববার রাতে এই ঘটনা স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করি। পরে সোমবার দুপুরে প্রধান শিক্ষককে সাথে নিয়ে থানায় অভিযোগ দেই।

এই ব্যাপারে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান জানান, ওই ছাত্রী নানা বাড়িতে থেকে উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। রোববার স্কুলে না আসায় ওই ছাত্রীর নানাকে ফোন করে কারন জানতে চাই। পরে রাতে নানা এসে ঘটনা জানালে পরদিন আমিসহ থানায় গিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দেই।

এই ব্যাপারে মনপুরা থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা সহ অভিযুক্ত দুই যুবককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...