অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৪৪৭

শিক্ষামন্ত্রী  ডা. দিপু মনি বলেছেন, আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। জাতীয় মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
শিক্ষামন্ত্রী আজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা  প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র‌্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে হবে না। র‌্যাগিং বন্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। 
শিক্ষামন্ত্রী বলেন, ‘আইন থাকা সত্ত্বেও বিশে^র অনেক জায়গায় এখনও  র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে’।
এ সময় তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হতে পারে, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। 
এর আগে তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করেনএবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 
জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য  প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা  প্রমুখ। 
উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি বিশ^বিদ্যালয় কলেজ অংশ নেয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...