অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইমরানকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ, পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

৩৪১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তাকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাতভর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চালায়। এ সময় তিনি তার লাহোরের বাসভবনে অবস্থান করছেন। খবর এএফপি’র।
গত বছর অনাস্থা ভোটের মাধ্যমে খানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আগাম নির্বাচন দিয়ে ফের ক্ষমতায় আসার জন্য প্রচারণা চালানোর কারণে তাকে একাধিক আইনি মামলায় জড়ানো হয়েছে।
পুলিশ রাতভর খানের জামান পার্কের বাসভবনের কাছে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। সেখানে অবস্থানরত বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায়।
ভোর হওয়ার কিছুক্ষণ আগে খান একটি ভিডিও বার্তা দেন। এ বার্তায় তাকে টিয়ার গ্যাসের ক্যানিস্টারে সজ্জিত একটি ডেস্কে পাকিস্তান ও পিটিআই’র পতাকার সামনে বসে থাকতে দেখা যাচ্ছে।
‘আমি আজ সমগ্র জাতিকে বলছি যে, তারা আবারো প্রস্তুত, তারা আবারো আসছে।’
‘তারা আমাদের জনগণকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়বে এবং এ জাতীয় অন্যান্য কাজ করবে, তবে আপনাদের জানা উচিৎ যে, তাদের এমনটা করার কোন যুক্তি নেই।’
পুলিশের সাথে সংঘর্ষ শুরু হওয়ার পর কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি তার কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে এসে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। খানের এমন আহ্বানের পর ইসলামাবাদ, লাহোর, করাচি ও পেশোয়ারে সমর্থকরা রাস্তায় নেমে আসে।
এদিকে পিটিআই’র উপনেতা শাহ মাহমুদ কোরেশি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ হতে চাই।’
কোরেশি বলেন, পুলিশের উচিত তাকে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া।
তিনি আরো বলেন, তিনি ‘রক্তপাত এড়াতে একটি সমাধান খোঁজার চেষ্টা করবেন।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...