অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় হালিমা খাতুন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২০ রাত ০১:৪১

remove_red_eye

১৫০৭

আকতারুল ইসলাম আকাশ :  ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন হালিমা খাতুন কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এম মোকাম্মেল হকের ৮২তম জন্ম দিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. টিপু সুলতানের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর বেলায়েত হোসেন, পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মুজাহিদুল হক এমরান, বীর মুক্তিযোদ্ধা মীর আলাউদ্দিন, মুজাফ্ফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সার্বিক দায়ত্ব পালন করেন মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে মোজাফ্ফর আলী তালুকদার ওয়াকফ এস্টেট এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য নয় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
দিন ব্যাপী মোট সাতটি ইভেন্টে কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...