অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খালের মধ্যে পড়ে আছে ব্রিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৮৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে একটি ব্রিজের কারণে দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার মানুষ। গত প্রায় এক বছর আগে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন বুড়িরধোন খালের ওপরের ব্রিজটি জরাজীর্ণ থাকার কারণে ভেঙে খালের মধ্যে পড়ে যায়। ব্রিজ ভেঙে থাকায় স্থানীয়রা একটি বাশেঁর সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও বন্ধ রয়েছে যানবাহন চলাচল। যার জন্য অতিরিক্ত সময় ব্যয়ে এবং বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয়দের। এতে করে চরম দুর্ভোগে রয়েছেন ওই ইউনিয়নের প্যায়ারী মোহন ও অন্নদাপ্রসাদ গ্রামের হাজার হাজার মানুষ।
প্যায়ারী মোহন ও অন্নদাপ্রসাদ গ্রামের বাসিন্দা মো. রাশেদ, রুবেল, মো. সাহেব আলী ও মো. মিজান বলেন, ব্রিজটি এক বছরের মতো সময় ধরে ভেঙে খালের মধ্যে পড়ে আছে। আমাদের প্রয়োজনের তাগিদে বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছি। ব্রিজটি ভেঙে পড়ায় এখান দিয়ে কোনো ধরনের যানবাহন চলছে না। যার জন্য আমাদের বহু পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। তাই আমাদের দুই গ্রামের বাসিন্দাদের দাবি দ্রæত সময়ের মধ্যে যেন ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, ২০০০ সালের দিকে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এর কয়েক বছর পর ব্রিজটি জারাজীর্ণ হয়ে যায়। তখন ইউনিয়ন পরিষদের কিছু অর্থ দিয়ে তা মেরামত করি। তবে হঠাৎ একদিন মাল বোঝাই ট্রলি যাওয়ার সময় খালের মধ্যে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনার এক বছর হয়ে গেলেও নতুন করে এখানে আর ব্রিজ নির্মাণ করা হয়নি। এই ব্রিজটি এখানকার বাসিন্দাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এলাকার মানুষজনের দুর্ভোগের কথা ভেবে আমি বেশ কয়েকবার উপজেলা এলজিইডি অফিসে কথা বলেছি। তারা কেবল আশ্বাস দেয়। তাই আমি প্যায়ারী মোহন ও অন্নদাপ্রসাদ গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এব্যাপারে লালমোহন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এই ব্রিজসহ উপজেলার আরো কয়েকটি জরাজীর্ণ ব্রিজ নতুন করে নির্মাণের জন্য সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি পাশ হলে এসব ব্রিজের কাজ দ্রæত সময়ের মধ্যে শুরু করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...