অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলে আটক

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৩ রাত ০৮:৩৯

remove_red_eye

৪৫০

তজুমদ্দিন  প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১জেলে, ট্রলার, চাই ও পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬মার্চ) রাতভর ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্যাহ’র নেতৃত্বে তজুমদ্দিন মৎস্য অফিস, কোষ্টগার্ড ও পুলিশ মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সোয়া ৩টার দিকে মনপুরা সংলগ্ন মেঘনার সোনারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরার সময় ৩১ জেলে, ৫টি ট্রলার, ৪টি চাই ও ১০ কেজি পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটক মাছ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়। ট্রলার ও চাই মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। আটককৃত জেলেরা হলেন, মোঃ লিটন (৩৫), গিয়াসউদ্দিন (৩১), মোঃ নোমান (৩৫), মোঃ আলমগীর (৩২), মোঃ রাসেল (২৫), মোঃ ফারুক (৩২), মোঃ মনির (৩০), মোঃ আলমগীর (২৮), মোঃ বাবুল (২৫), মোঃ সুমন (২৮), মোঃ রুবেল (২৭), মোঃ রনি (২৫), মোঃ রতন মাঝি (৫০), আঃ করিম (৪২), মোঃ রাজু (২৩), মোঃ নহিম ইসলাম (২৪), মোঃ মহিউদ্দিন (৩২), মোঃ রাসেল (২৩), মোঃ জাফর (৩৫), মোঃ শরিফ (২৮), মোঃ মাইনুদ্দিন (২৮), মোঃ বিল্লাল (২৪), মোঃ হেলাল উদ্দিন (৪৪), বিপ্লব দাস (৪১), মোঃ কামাল (৩২), নিতাই চন্দ্র দাস (২৭), রুপ চন্দ্র দাস (৪২), মোঃ ফয়সাল (২৪), মোঃ মামুন (১৫), মোঃ নিরব (১২) ও মোঃ শরিফ (১০)। আটক প্রত্যেক জেলের বাড়ি মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায়।   

পরে আটককৃতদের মধ্যে ২৮জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগম ৩ হাজার টাকা করে আর্থিক জরিমানার রায় প্রদান করেন।

অপর ৩জন অপ্রাপ্ত বয়সের হওয়া তাদের মুছলেকা রেখে অভিভাবকের নিকট ছেড়ে দেন।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...