অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ১ লাখ মিটার কারেন্ট জালসহ তিন যুবক গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২০ রাত ০২:৫০

remove_red_eye

১১৫৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পাঁচার করার সময় তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। গত রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জেন্নাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতখান বাংলাবাজার প্রধান সড়কে অভিযান চালিয়ে ওই অবৈধ জাল সহ তাদের হাতেনাতে আটক করে।
গতকাল সোমবার বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে মৎস সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলো, শাহে আলম (২৬) ও নুর বাহাদুর (৩৫) তারা বরগুনার আমতলি এলাকার বাসিন্দা। জুনায়েত (৩০) মুন্সিগঞ্জ এর বাসিন্দা।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান জানান, গত রোববার সন্ধ্যায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ভোলা থেকে লালমোহনে উদ্দ্যোশে পিকআপ গাড়ি দিয়ে পাঁচার কালে দৌলতখান বাংলাবাজার প্রধান সড়কে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে জালসহ হাতেনাতে আটক করে। এরপর গতকাল সোমবার বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল থানা প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের বাজার মূল্য আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার মত রয়েছে। তিনি আরো বলেন, মূলত আটককৃত ব্যক্তিরা ওই অবৈধ কারেন্ট জালের মালিক না। তারা পিকআপ এর ড্রইভার ও হেলফার। তবে অবৈধ কারেন্ট জালের মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...