অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

উ.কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন কিম জং উন ও তার কন্যা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৩৬৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে দেশের সবচেয়ে শক্তিশালী আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এ সময় তার মেয়ে সঙ্গে ছিলেন। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসব ছবি প্রকাশ করে। খবর এএফপি’র।
সরকারি ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হোয়াসং-১৭ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলতি বছর পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় আইসিবিএম পরীক্ষা।
এজেন্সি আরো জানায়, ‘ক্ষিপ্ত’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
সরকারি রোদং সংবাদপত্রে প্রকাশিত ছবি গুলো দেখা যায়, কিম আকাশ অভিমুখে উৎক্ষেপণ করা সাদা ও কালো রঙের হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করছেন। বিশ্লেষকরা এটিকে একটি ‘দানবীয় ক্ষেপণাস্ত্র’ নামে অভিহিত করেন।
খবরে বলা হয়, কিছু ছবিতে তাকে তার মেয়ের সাথে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে দেখা যায়। 
রাষ্ট্রীয় গণমাধ্যম কখনো তার মেয়ের নাম উল্লেখ না করলেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মেয়েটিকে তার দ্বিতীয় সন্তান জু ই বলে চিহিৃত করে।
রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশ থেকে পৃথিবীকে দেখানো যে ছবি গুলো প্রকাশ করেছে তা আইসিএমএ’তে লাগানো একটি ক্যামেরার সাহায্যে নেওয়া হয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...