লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৮:০৩
৫৭২
লালমোহন প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ভোলার লালমোহনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুক্রবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, স্বাধীনতার স্বপ্নপুরুষ এবং স্বাধীনতার শব্দটির সাথে যে নেতা আমাদেরকে পরিচয় করিয়েছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতির মহাকবি যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ, জাতীয় পতাকা এবং সংবিধান পেতাম না। জাতির পিতা বাংলাদেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। এখন তার আবর্তমানে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিয়ে এগিয়ে যাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি কমিশনার (ভুমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, ওসি মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক