অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৩৫০

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শত দরিদ্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবসে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন।
পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ওই ড্রেস দেয়া হয় বলে ওই দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান। তাঁরা আরো জানান,গত ১২ বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।
ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. ইউসুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার, পৌর কাউন্সিলর মো. জোহেব হাসান, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা,কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...