অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে অসহায়দের চিকিৎসায় ফ্রী মেডিকেল ক্যাম্প

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৮:১৫

remove_red_eye

৮৩৬

 জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে  ফ্রী মেডিকেল  ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য ইউছুপ হোসেন হুমায়ুন'র জ্যেষ্ঠ পুত্র ঢাকার স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান  প্রফেসর ডাঃ আফতাব ইউসুপ রাজ এই মেডিকেল  ক্যাম্পের আয়োজন করেন।
শুক্রবার(১৭ মার্চ)  বোরহানউদ্দিন পৌরসভার  জনকল্যাণ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে অনুষ্ঠিত  মেডিকেল  ক্যাম্পে বিশেষজ্ঞ  চিকিৎসকগণ রোগী দেখেন। মেডিকেল  ক্যাম্পে  গ্রাম-গঞ্জের কয়েকশ' অসহায় মানুষ চিকিৎসা  নিয়েছেন। ফ্রী চিকিৎসা  নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া  তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে  চিকিৎসা  ও ঔষধ  পেয়ে   রোগীরা উপকৃত হয়েছেন। বোরহানউদ্দিনের  দরুন বাজার এলাকা থেকে ফ্রী মেডিকেল  ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন  রুবিনা বেগম। তিনি বলেন, তার শিশু কন্যা সাবরিয়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে  শুনে বিনামূল্যে  বিশেষজ্ঞ  চিকিৎসকের সেবা   নিতে  এখানে এসেছি । তানিয়া বেগম বলেন, তার ১৬ মাস বয়সের শিশু  তোহামনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।  ফ্রী মেডিকেল  ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন এখবর পেয়ে সেবা নিতে এসেছি।   এমন কার্যক্রম ভবিষ্যতে  অব্যাহত থাকলে এলাকার গরীব ও অসহায় মানুষ উপকৃত হবে বলে জানায় ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা  নিতে আসা রোগীরা।   প্রফেসর ডাঃ আফতাব ইউসুপ  রাজ  বলেন, 'ছোটবেলা থেকে  মানুষের   সেবা করা  আমার স্বপ্ন ছিল। দীর্ঘদিন ধরে   দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।  করোনাকালেও মানুষের সেবা দিয়েছি। এ কার্যক্রমে অনুপ্রাণিত  হয়ে এখানে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার  ফ্রী চিকিৎসা  দিতে এসেছেন  ।  ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...