বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৮:১৯
৬৭৩
হাসিব রহমান: ভোলার দক্ষিনের তজুমদ্দিন উপজেলার মেঘনার তীর। শুক্রবার সকাল থেকে মেঘনার তীরের ¯øুইজ গেইট এলাকায় সাজ সাজ রব। বিশাল প্যান্ডেল। বিভিন্ন রংয়ের পতাকায় সাজানো। চার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভোলা ৩ আসনের সংসদ নুরুন্নবী চৌধুরী ছবি সম্বলিত প্লার্কাড। কয়েক হাজার মানুষের ভিন্নধর্মী এক আনন্দঘন উৎসব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্দ্যোগে মেঘনার তীরে দুই দিন ব্যাপী জেলে ব্যাতীক্রমী উৎসব শুরু হয়েছে। সকাল থেকে জেলে পল্লীর কয়েক হাজার মানুষের ঢল নামে এই উৎসবে। সকাল ১১ টায় এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা -৩ আসনরে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। কোরআন তেলোয়াতের পর জেলে পরিবারের শিশুদের নিয়ে কেক কাটেন এমপি শাওন। এরপর আলোচনা শেষে দুপুরে উৎসবে আসা সকল জেলে পরিবারের সদস্যদের মধ্য খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উৎসবে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির সভাপতি হাশেম মহাজন প্রমূখ। মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় মহিলাদের হাড়ি ভাঙ্গা, কাবাডি খেলা, কলা গাছ বেয়ে উঠা, ঘুড়ি উড়ানোসহ গ্রামীণ খেলা ধুলা। এতে জেলে পরিারের সদস্যরা অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ভোলা ৩ আসনের সংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরোন্য শিল্পীরা মনোমুগ্ধগকর পরিবেশনায় মঞ্চমাতিয়ে তুলেণ। উৎসবে আসা জেলে রুবেল জানান, তার বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে। মাছ ধরার উপরই তার জীবন জীবিকা চলে। নদীতে ২ মাস মাছ ধরা বন্ধ। তাই অলস সময় পার করে ছিলেন। এই সময় জেলেদের নিয়ে ব্যাতি ক্রমি অনুষ্ঠানে অংশ নিতে পেরে তারা খুবই খুশি। তার মতো বহু পরিবার এসেছেন এই উৎসবে। শুধু জেলে নয় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও এতে অংশ নিয়ে ব্যাক্রিমী আনন্দ আয়োজনে দিন পার করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত