বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ১১:৪৬
৬০৯
মলয় দে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়েও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ১০টায় স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে তাদের নিজস্ব আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের মিলনায়তনে শতশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি ছিলেন। এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ ও দৃঢ়তা এবং তার যে গুণাবলি সে সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদের মধ্যেও বঙ্গবন্ধুর সকল আদর্শ ধারণ করতে হবে।এই আদর্শ ধারণ করার জন্য তাঁর সম্পর্কিত নানা বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। জাতির জনকের স্বপ্নগুলো বাস্তবায়নে সৎ ও একনিষ্ঠভাবে তোমাদের কাজ করে তাঁর সেই সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এসময় আরো বক্তব্য দেন, বিদ্যালয়ের দুই শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান আহসান কবির ও ফাতেমা জোহরা সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের অংশগ্রহনে মিলনায়তনটিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতির জনক ও তার পরিবারের সকল সদস্য সহ মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সকল শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত