অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশ্মীর ভ্রমণে যে ৫ কাজ করলেই বিপদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:০৭

remove_red_eye

৮২১

কাশ্মীর এমন একটি জায়গা, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বর্গীয় সৌন্দর্য। উঁচু পাহাড়, বরফের চাদরে মোড়ানো উপত্যকা ও কাশ্মীরের মানুষ যারা তাদের সজীবতা ও আতিথেয়তার জন্য বিখ্যাত এসবই কাশ্মীরকে করেছে অনন্য।

কাশ্মীর উপত্যকার সৌন্দর্য সারা বিশ্বে আলোচিত। কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়। বরাবরই পর্যটকদের কাছে প্রিয় গন্তব্য এই স্থান।

সেখানকার ফুলে ভরা উপত্যকা, সোনামার্গের হ্রদ, পহেলগামের জনশূন্য উপত্যকা, পুলওয়ামার আপেল বাগান আপনাকে মুগ্ধ করবে। তবে আপনি কি জানেন, সেখানে বেড়াতে যাওয়ার আগে ও কী কী বিষয় মাথায় রাখা উচিত?

আপনি যদি না জানেন তাহলে জেনে নিন, এমন সুন্দর স্থানে ঘুরতে গেলে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে-

প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন না

আপনি যদি গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিতে ভুল তাহলে সেখানে গিয়ে ঘোরাঘুরির সময় সমস্যায় পড়তে পারেন। কাশ্মীরে নিরাপত্তার দিক থেকে আপনার নথিপত্রের প্রয়োজন হবে বহুবার।

কাশ্মীরে যাওয়ার আগে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা লাইসেন্সের মতো প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।

নগদ অর্থ না রাখলে

অনলাইনে পেমেন্ট করার সুবিধা এখন সব স্থানেই আছে। তবে এমন অনেক দোকান কিংবা হোটেল বা মোটেলে এ সুবিধা নাও থাকতে পারে। এ কারণে হাতে নগদ অর্থ রাখা জরুরি।

কাশ্মীরে গেলে অবশ্যই সঙ্গে নগদ অর্থ সঙ্গে রাখুন। এমনও হতে পারে যে, রাতে আপনার নগদ টাকার প্রয়োজন হতে পারে ও আশপাশে তখন কোনো এটিএম পাবেন না।

হিটিং রুম বুকিং অপশন নেই

কাশ্মীর খুবই ঠান্ডা এক স্থান। সেখানে ঘুরতে যাওয়া বেশিরভাগ পর্যটকই বিভিন্ন হোটেলের হিটিং রুমগুলো ভাড়া নেন। তবে বুকিং দেওয়ার ক্ষেত্রে যদি আপনি এই সুবিধা না জানান হোটেল কর্তৃপক্ষকে তাহলে তারা আপনার জন্য সাধারণ রুম বরাদ্দ রাখতে পারে।

পরবর্তী সময়ে হোটেলে হাজির হয়ে ওই রুম দেখে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই হোটেল রুম বুকিং দেওয়ার সময় তাতে হিটারের ব্যবস্থা আছে কি না জেনে শুনে তবেই বুক করুন।

গণপরিবহনে ভ্রমণ

কাশ্মীর গিয়ে গণপরিবহনে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকরা নানা ধরনের সমস্যা পড়তে পারেন। বিশেষ করে আপনি সেখানে হারিয়ে যেতে পারেন। তারপরও যদি যেতে চান, তাহলে অবশ্যই ফোনে জিপিএস এর সাহায্য নিতে ভুলবেন না।

বাইরে রাত কাটানো

কাশ্মীর ভ্রমণে গিয়ে বাইরে রাত কাটানোর পরিকল্পনা করবেন না ভুলেও। কারণ পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ আছে সেখানে, যেমন- আপনি কতদূর যেতে পারবেন ও কোন কোন জায়গায় যেতে পারবেন না। নিরাপত্তার কারণে কাশ্মীর গিয়ে রাতে ভ্রমণ না করাই ভালো।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...