অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লিভার সিরোসিসের ৫ লক্ষণ অবহেলা করলেই বিপদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:১৬

remove_red_eye

৪১৭

লিভার সিরোসিস মারাত্মক এক ব্যাধি। এক্ষেত্রে লিভারের টিস্যুর স্থায়ী ক্ষতি হয়। ফলে দাগ (ফাইব্রোসিস) পড়ে ও লিভারের কার্যকারিতা ব্যাহত হয়।

লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পুষ্টি প্রক্রিয়াকরণ করে। এছাড়া রক্ত সঞ্চালন থেকে বিষাক্ত পদার্থগুলোকে সরানো সহ বিভিন্ন ধরনের কাজ করে শরীরের এই অঙ্গ।

যখন লিভারের টিস্যুতে দাগ পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় তখন লিভার তার কার্যকারিতা হারায়। এ সময় শরীরে বিভিন্ন গুরুতর লক্ষণ দেখা দেয়, যা অনেকেই অবহেলা করেন।

চলুন জেনে নেওয়া যাক লিভার সিরোসিসের গুরুতর ৫ লক্ষণ সম্পর্কে, যা অবহেলা করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

জন্ডিস

নিউ দিল্লির অ্যাপোলো হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. বিশাল গর্গ জানান, লিভার সিরোসিসের অন্যতম একটি লক্ষণ হলো ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া।

এটি জন্ডিসের লক্ষণ। অতিরিক্ত বিলিরুবিন (লোহিত রক্তকণিকা ধ্বংসের ফলে একটি বর্জ্য পদার্থ) রক্তে জমা হয় ও লিভার যখন এটি প্রক্রিয়া করতে ব্যর্থ হয় তখনই হলুদ রঙের বিবর্ণতা তৈরি করে।

ক্লান্তি ও দুর্বলতা

লিভারের কার্যকারিতা অবনতির কারণে শরীরের গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজগুলো সম্পাদন করা কঠিন হতে পারে। ফলে ক্লান্তি, দুর্বলতাসহ সামগ্রিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

পেটে ফোলাভাব ও ব্যথা

ডা. গার্গের মতে, সিরোসিসের কারণে পেটে তরল জমা হয়। ফলে পেটে ফোলাভাব ও ব্যথা হতে পারে। অ্যাসাইটস এমন একটি অবস্থা, যার কারণে অন্যান্য অঙ্গে চাপ পড়ে ও ব্যথা হয়।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত

লিভার সিরোসিসের কারণে অস্বাভাবিক শিরা নালি খুলে নিম্ন খাদ্যনালিতে, যা মলের মধ্যে রক্ত বা রক্ত বমি হতে পারে।

যকৃতের অবনতি হলে, কম রক্ত-জমাট বাঁধা প্রোটিন তৈরি হয়। ফলে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে রক্তপাত নিয়ন্ত্রণে সহজ করে তুলতে পারে।

মানসিক অবস্থার পরিবর্তন (হেপাটিক এনসেফালোপ্যাথি)

ডা. গার্গের মতে, যখন যকৃত সঠিকভাবে কাজ করে না তখন বিভ্রান্তি, ও স্মৃতির সমস্যার মতো মানসিক পরিবর্তন ঘটতে পারে।

মূলত টক্সিন (অ্যামোনিয়া, যা সাধারণত শরীর থেকে ফিল্টার করা হয়) রক্ত প্রবাহে জমা হওয়ার কারণেই মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে।

লিভার সিরোসিস একটি গুরুতর রোগ যা লিভার ব্যর্থতা, লিভার ক্যানসার এমনকি মৃত্যুর মতো জটিলতার কারণ হতে পারে। তাই লিভারের এই কঠিন ব্যাধি নিয়ে সবারই সতর্ক থাকতে হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...