অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে শিল্পী বিশ্বাসের গান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৩০

remove_red_eye

৫৭১

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করে বাংলাদেশ ক্রিকেট দল রীতিমতো আকাশে উড়ছে। এরই মধ্যে শনিবার (১৮ মার্চ) থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজটিও টাইগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আর বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এই সিরিজ শুরুর দিনে একটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা শিল্পী বিশ্বাস। গানটির শিরোনাম ‘জয়ের জন্য বাংলাদেশ’। এটির কথা লিখেছেন ক্রিকেট নিয়ে একাধিক জনপ্রিয় গানের গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

বাংলাদেশ ক্রিকেট দলের নানা স্মরণীয় মুহূর্তের ছবি ও নাচের সমন্বয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন এআর অলি। এতে গায়িকা শিল্পী বিশ্বাসও বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে হাজির হয়েছেন।

গানটি নিয়ে শিল্পী বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আবেগ ও ভালোবাসার নাম ক্রিকেট। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে বাংলাদেশ এখন সারাবিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশ দলকে উৎসাহ জানিয়ে ভালোবাসা থেকেই গানটি করেছি। আমার বিশ্বাস ক্রিকেট ভক্ত সব দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ ‘জয়ের জন্য বাংলাদেশ’ গানটি টাইগারভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে শিল্পী বিশ্বাসের চ্যানেল ‘শিল্পী বিশ্বাস মিউজিক’-এ।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ‘প্রাণের খেলা ফুটবল’ শিরোনামে গান প্রকাশ করেছিলেন শিল্পী বিশ্বাস। এই গায়িকার গাওয়া অসংখ্য গানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ‘সোনাপাখি’, ‘বন্ধুরে তোর বুকের ভেতর’, ‘মন পিঞ্জিরায়’, ‘তুমি আমার জান’ গানগুলো।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...