অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া-নুসরাতের দুই সিনেমা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৪৮১

ভারতের ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’-এ জয়া আহসান ও নুসরাত ফারিয়ার দুটি সিনেমা স্থান পেয়েছে। সিনেমা দুটি হচ্ছে, ‘নকশীকাঁথার জমিন’ও ‘পাতালঘর’। কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে আসছে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’।

‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’ শেষ হবে ৩০ মার্চ। শেষদিনে উৎসবে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উৎসবের ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে জয়া-নুসরাতের সিনেমা দুটি অংশগ্রহণ করবে। চলচ্চিত্র উৎসবের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

‘নকশীকাঁথার জমিন’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমেও বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসে জয়া লিখেছেন,“কর্ণাটকের স্থানীয় সরকার দ্বারা সংগঠিত ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘১৪ বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’-এ হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে আকরাম খান নির্মিত সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’-এর জন্য মনোনীত হয়েছে।”

জয়া আরও লিখেছেন, “এইবার এই প্রতিযোগিতায় ১৪টি চলচ্চিত্র মনোনীত হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বার্লিন ও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- এও প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছিল। চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে ২৩-৩০ মার্চ। আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’ ভারতের গোয়ায় অনুষ্ঠিত ভারতের বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-এর ‘ইউনেস্কো গান্ধী মেডাল এওয়ার্ড’ এর জন্যও মনোনীত হয়েছিল। চলচ্চিত্রটির সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন ও ধন্যবাদ “

‘নকশীকাঁথার জমিন’ সিমেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন সেঁওতি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, ইরেশ যাকেরসহ আরও অনেকে। ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’ অংশ নেওয়া অন্য সিনেমা ‘পাতালঘর’ নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এতে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, অর্ষা, মামুনুল হকসহ আরও অনেকে।

বাংলাদেশের দুই সিনেমা ছাড়া আরও ৮টি দেশের মোট ১২টি সিনেমা চলচ্চিত্র উৎসেবর এশিয়ান কম্পিটিশন বিভাগে অংশ নেবে।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...