বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৭
৫৪৭
গ্রীষ্মের দৃষ্টিনন্দন মনলোভা ফল তরমুজ কুমিল্লার হাট বাজারে আমদানি হতে শুরু করেছে ছোট-বড় আকারের হাইব্রিড জাতের তরমুজ। মৌসুমী ফল হিসেবে বিশেষ চাহিদার খ্যাতি রয়েছে তরমুজ ফলে। স্বল্প দামের বিশেষ গুণ সম্পন্ন উৎকৃষ্ট সু-স্বাধূ ফলে আয়রন, ক্যালসিয়াম, ক্যালরীর মত গুনাগুণ সম্পন্ন তরমুজের গ্রহণ যোগ্যতা প্রচুর। সহজ চাষযোগ্য ফলের ক্রয় মূল্য ক্রেতার নাগালে থাকায় গরীব-ধনী সবার তরমুজ খেতে পারছে। তাই সহজ আবাদ যোগ্য হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূল চাষিরা মনোযোগী তরমুজের আবাদে। আর অক্লান্ত পরিশ্রমে উপকূলয়ী অঞ্চলে আবাদ হওয়া সারা দেশের পাশাপাশি তরমুজ দখল করে নিয়েছে কুমিল্লার হাট-বাজার ও শহর-গ্রাম। আর নানা জাতের স্তুপাকৃতির দৃশ্য নজর কাটছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। সে সাথে লোভনীয় ফল ক্রয়-বিক্রয়ে সর্বত্র ভিড় জমেছে।
কুমিল্লায় তরমুজ বিক্রেতা মো. তোফায়েল হোসেন বাসসকে বলেন, বাজারে তরমুজ আসতেই বিক্রি হচ্ছে দেদ্বারছে। স্বাদে-গুণে এগিয়ে থাকায় নোয়াখালীর তরমুজে রয়েছে ব্যাপক চাহিদা। যে কারণে কুমিল্লা জেলার গ্রামে-গঞ্জে বাজার ভরে উঠেছে নোয়াখালীর তরমুজে। আবার রৌদ্যের দাপদাহ থেকে শরীরের ক্লান্তি দূর করতে সামর্থ্য অনুপাতে তরমুজ ক্রয় করতে পেরে খুশী ক্রেতারাও। কুমিল্লা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তরমুজের অনেক জাত রয়েছে। দেশীয় জাতের তরমুজের মধ্যে রয়েছে- গোলালন্দ ও পতেঙ্গা জাতের তরমুজ। বিদেশি জাতের মধ্যে রয়েছে- টপইল্ড, সুগার ডেলিকাটা, গ্লোরি, চালর্স, স্টোন গ্রে ইত্যাদি। হাইব্রিড জাতের মধ্যে রয়েছে- পতেঙ্গা জায়েন্ড, মিলন মধুর, ওয়ার্ল্ড কুইন, বিগ টপ, চ্যাম্পিয়ন, অমৃত, সুগার এম্পায়ার, সুইট বেবি, ফিল্ড মাস্টার, সুগার বেলে, ক্রিমসন সুইট, ক্রিমসন গ্লোরি, মোহিনী, আমরুদ, ভিক্টর সপার, ওশেন সুপার, আসাই ইয়ামাভো, আধারি, পুষা বেদানা, পাটনাগরা, মুধ এফওয়ান ইত্যাদি। তবে বর্তমানে হাইব্রিড জাতের তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। কৃষি বিজ্ঞানী ড. শহীদুল্লাহ বলেন, খাদ্য, পুষ্টি ও ওষুধি গুণে ভরপুর বিধায় তরমুজ বাঙালি সমাজে খুবই জনপ্রিয় ফল। প্রচন্ড গরমে একফালি তরমুজ ক্লান্ত মানুষের রসনা তৃপ্ত করে। প্রতিদিন এক টুকরো তরমুজ খেলে শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল বা চর্বি গঠনে বাধাগ্রস্ত হয়। হৃদরোগে ঝুঁকি কমে যায়। শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। আমেরিকান গবেষকরা একদল ইঁদুরকে চর্বিযুক্ত খাবার ও তরমুজ খেতে দিয়ে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, চর্বিযুক্ত খাবার গ্রহণের পরও পাশাপাশি তরমুজ খাওয়ার কারণে ইঁদুরগুলোর রক্তে লো-ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএলর পরিমাণ অনেক কম হারে বৃদ্ধি পেয়েছে। রক্তে এলডিএল চর্বি বৃদ্ধি পেলে ধমণীতে পানি জমে যায়। ফলে পানি হৃদরোগে আক্রান্ত হয়। কৃষি বিজ্ঞানী ড. শহীদুল্লাহ আরো বলেন, নিয়মিত তরমুজ খেলে রক্তে চর্বি কমে যায়। তরমুজ সাধারণত শুষ্ক আবহাওয়ায় বেশি ফলে। বাংলাদেশে বসন্ত ও গ্রীষ্ম মৌসুমে বাতাসে জলীয় কণা কম থাকার কারণে তরমুজের ব্যাপক ফলন হয়। যে বছর বেশি বৃষ্টিপাত, সে বছর তরমুজের ফলন কমে যায়। এ বছর বৃষ্টি কম থাকার কারণে তরমুজের ফলন বেশি হতে পারে বলে জানিয়েছেন এ কৃষি বিজ্ঞানী। তবে স্থানীয় জাতের তরমুজ এখন খুবই কম চাষাবাদ হয়। বিদেশী ফলের তুলনায় দেশী ফলের মূল্য একেবারে কম বললে চলে। আবার বেশী মূল্যের ফলের তুলনায় দাম কম ফলের পুষ্টিগুণ বহুগুণ। যে করণে সু-স্বাধু তরমুজের বেড়েছে কদর। তাছাড়া ক্রয়সাধ্য হওয়ায় তরমুজে মাধ্যমে সকল পুষ্টির চাহিদা পূরণ সম্ভব বলে জানান ক্রেতা আব্দুল করিম। তাই রোগ-বালায় হতে বাঁচতে হলে তরমুজসহ যে কোনো দেশীয় মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কুমিল্লার মেডিকেল কলেজের ডাঃ ইজাজুল হক বাসসকে বলেন, তরমুজ ফল আইরন, ক্যালসিয়াম, শর্করাসহ বহু প্রকারের ভিটামিন সমৃদ্ধ ফল। প্রচন্ড গরমের দিনে হিস্ট্রোতক হতে বাচাঁতে হলে সবাইকে তরমুজ জাতীয় ফল খাওয়া জরুরী। আবার মৌসুমী ফলে সাধারণ মানুষের ভিটামিনের চাহিদা সম্ভব বলে জানান তিনি।
এ বিষয়ে কৃষি সম্প্রারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বাসসকে বলেন, তরমুজ চাষে প্রয়োজন বেলে দো-আশ মাটি, পর্যাপ্ত সার-ফসফেট এবং পানি। পরিমান মতো পানির যোগান না থাকায় কুমিল্লা অঞ্চলে তেমন একটা তরমুজ চাষ হয় না। তবে পাশর্^বর্তী নোয়াখালী জেলার সুর্বণ এলাকার তরমুজের ব্যাপক ফলন হচ্ছে। এসব অঞ্চলের তরমুজে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে বলে জানান তিনি।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত