অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৩৬৮

লালমোহন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। যার জন্যই বাংলাদেশ এখন বিশ্ব দরবারে প্রসংশীত বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড  মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশ এখন ডিজিটাল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে খুব শিগগিরই বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...