অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সরিষার ফুলে দুলছে কৃষকের স্বপ্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২০ সকাল ০৬:০০

remove_red_eye

১৩৬৩

আকতারুল ইসলাম আকাশ : ভোরের বিন্দু বিন্দু শিশির তখন হলুদ ফুলের শরীরজুড়ে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মুক্তার মতো ঝিকমিকে শিশির কণা গড়িয়ে নামে। সকালের রোদে ঝলমল করতে থাকে মাঠভর্তি হলুদ সরিষা ফুল। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। গাঁদা ফুলের ন্যায় সাজে সজ্জিত সরিষা ফসলের মাঠ বাতাসের দোল খাচ্ছে। সরিষা ক্ষেতে যেন মিশে যাচ্ছে হাসির ঝিলিক। গেল বছরের তুলনায় এ বছর ভোলা সদর উপজেলায় ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা। উপজেলার ১৩টি ইউনিয়নে দিগন্ত জোড়া হলুদের সমারোহ। কৃষকের সাফল্যের হাতছানি মিশে আছে সরিষার ক্ষেতের মাঝে। এবার অভাবনীয় সাফল্যের আশায় বুক বেঁধেছে কৃষক। এ যেন তাদের আনন্দের হাসি।
পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা গ্রামের সরিষা চাষি আবু হাসান, ইউছুফ, কামাল ও ইব্রাহীম মিয়া জানান, এবার সরকারি ভাবে সার, বীজ পেয়েছি তাই সরিষার বাম্পার ফলন সম্ভবনা। এটি আমার দ্বিতীয় ফসল। এর আগে জমিতে অন্য ফসল ছিল। সরিষা মারাই করে আবার অন্য ফসল চাষ করবো।  উপজেলার পক্ষিয়া গ্রামের হালাল উদ্দিন ও রবু উদ্দিন জানান, গত বছর সরিষার আবাদ করে তেমন ফলন পাইনি কিন্তু এবার কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও সরকারি ভাবে সার বীজ পেয়ে সরিষার আবাদ করেছি। শীত থাকার পরও সরিষা ক্ষেতের সমস্যা হয়নি। জমিতে গিয়ে সরিষার ক্ষেত দেখলে মনটা ভরে যায়। আশা করি এবার ফলন বেশি হবে। কন্দকপুর গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, এবার শীতে সরিষা চাষে সমস্যা হয়নি। ৩৩ শতক জমিতে সরিষার ফলন ভালো হয়েছে। ভোলা সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ূন আহমেদ বলেন, মাঠ পর্যায়ে এবার সরিষার আবাদী জমির পরিমাণ ৭শ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও তা বেড়ে ৮শ হেক্টর সরিষা চাষ হয়েছে। সঠিক সময়ে কৃষকদের পরামর্শ প্রদান করে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়। এবার শীতের তীব্রতা থাকার কারনেও সঠিক পরামর্শের কারনে ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রবল বৃষ্টিপাত হলে ক্ষতিরআশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...