বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:০২
৩৭১
ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। শনিবার স্থানীয় সময় ১২ টা ১২ মিনিটে প্রায় ৪১ মাইল মাটির গভীরে ভূমিকম্প অনুভূত হয়। । ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল পেরু সীমান্তবর্তী ইকুয়েডরের বালাও পৌরসভায়।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় ১৩ জনের প্রাণহানির খবর জানিয়েছে। অন্যদিকে ইকুয়েডর সীমান্তবর্তী পেরুতে একজন নিহত হয়েছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় বেশ কিছু সংখ্যক আহতের খবর জানিয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো আল ওরো শহরে গিয়েছেন। সেখানে তিনি হাসপাতালে আহতদের দেখেন। এরপর সেখান থেকে তিনি আজুয়ায় যাবেন।
এরআগে তিনি জনগণের প্রতি শান্ত এবং ভবন ক্ষতিগ্রস্তের ব্যাপারে অফিশিয়ালি তথ্য সম্পর্কে অবহিত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় মানাবি ও এসমারেলডাস প্রদেশে ৭.৮ তীব্রতার এক ভূমিকম্পে ৬৭৩ জন নিহত হয়। ক্ষতির পরিমাণ ছিল তিনশ কোটি ডলার।
সুত্র বাসস
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক