অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


এফএ কাপ: হালান্ডের আরো একটি হ্যাটট্রিকে বার্নলিকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:০৮

remove_red_eye

২৮৮

দুর্দান্ত আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের ষষ্ঠ হ্যাটট্রিকে হালান্ড কাল বার্নলির বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। পেপ গার্দিওলার দল ৬-০ গোলে বার্নলিকে বিধ্বস্ত করে এফএ কাপের শেষ চারে উঠে গেছে। একইসাথে সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির বার্নলির কোচ হিসেবে ইতিহাদ স্টেডিয়ামে ফিরে আসাটা সুখকর হলোনা।
১১ বছরের সিটি ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে কোম্পানি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন। কাল ইতিহাদ স্টেডিয়ামে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 
কিন্ত মাঠের লড়াইয়ে সিটি তাদের সাবেক অধিনায়কের দল বার্নলিকে কোন ছাড় দেয়নি। হ্যাটট্রিকের মাধ্যমে সব মিলিয়ে হালান্ড তার গোলসংখ্যা ৪২’এ নিয়ে গেছে। হালান্ড ছাড়াও সিটির হয়ে স্কোরশিঠে আরো নাম লিখিয়েছেন জুলিয়ান আলভারেজ ও কোল পালমার। আরভারেজ করেছেন জোড়া গোল। বড় এই জয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ট্রেবল শিরোপা জয়ের স্বপ্ন এখনো টিকিয়ে রেখেছে সিটিজেনরা। 
সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে আরবি লিপজিগতে ৭-০ গোলে উড়িয়ে দেবার ম্যাচটিতে হালান্ড পাঁচ গোল করেছেন। নরওয়েজিয়ান এই তরুণ এবারের মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ১৯ ম্যাচে ছয়টি হ্যাটট্রিক করেছেন। 
ম্যাচ শেষে এই গোল মেশিন বলেছেন, ‘গত দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। জাতীয় দলের বিরতির আগে ৭-০ ও ৬-০ গোলে জয়ী হওয়াটা সত্যিই গুরুত্বপূর্ন। আমি সত্যিই দারুন খুশী। আমি মনে করি এই মুহূর্তে আমরা মৌসুমের যে অংশে রয়েছি তাতে নিজেদের সেরাটা দেয়া খুবই জরুরী।’
কোম্পানির প্রথম মেয়াদে বার্নলি প্রিমিয়ার লিগে ফিরে আসার পথে সঠিক পজিশনেই রয়েছে। কিন্তু চ্যাম্পিয়নশীপের শীর্ষ দলটি কালকের ম্যাচের তিক্ত অভিজ্ঞতা অনেকদিন ভুলতে পারবে না। বিশেষ করে আগামী মৌসুমে সিটির বিপক্ষে মাঠে নামার আগে বারবার তাদের এই স্মৃতি মনে হবে। কোম্পানি বলেছেন, ‘এটা এমন একটি জায়গা যেখানে আসতে আমি সবসময়ই গর্ব অনুভব করি। বার্নলির সাথে এখানে ফিরে আসতে পেরেও আমি গর্বিত।’
কাল ম্যাচের শুরুটা বার্নলি অপেক্ষাকৃত ভালভাবে করেছিল। আলভারেজের পাস থেকে ৩২ মিনিটে হালান্ড দলকে এগিয়ে দেবার আগ পর্যন্ত অন্তত বার্নলি ভাল খেলেছে। তিন মিনিট পর ফিল ফোডেনের বাড়ানো বলে হালান্ড ব্যবধান দ্বিগুন করেন। ৫৯ মিনিটে ফোডেনের শট পোস্টে লেগে ফেরত আসলে সিটির নাম্বার নাইন হ্যাটট্রিক পূরণ করেন। হালান্ডের দুর্দান্ত পারফরমেন্সে আলভারেজের সিটি ক্যারিয়ারের অসাধারন শুরুটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। আর্জেন্টাইন এই বিশ^কাপ জয়ী তারকা এ সপ্তাহেই ইতিহাদ স্টেডিয়ামে তার চুক্তি নবায়ন করেছেন। কেভিন ডি ব্রুইনার দুটি এ্যাসিস্ট থেকে ৬২ ও ৭৩ মিনিটে দুটি গোল করেছেন আলভারেজ। এই দুই গোলের মাঝে ফোডেনের ক্রস থেকে পালমার সহজ গোলে সিটির ব্যবধান বাড়িয়েছেন। এনিয়ে পালমার এবারের মৌসুমে পঞ্চম গোল করলেন। 
প্রথম দল হিসেবে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সিটি।

সুত্র বাসস





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...