অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টেস্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে ফলো-অনে পড়ে লড়ছে শ্রীলংকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:১১

remove_red_eye

৩৬৭

ফলো-অনে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে লড়ছে সফরকারী শ্রীলংকা।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৫৮০ রানের জবাবে ১৬৪ রানে অলআউট হয় শ্রীলংকা। প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে ফলো-অনে পগা লংকানরা দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১১৩ রান করেছে । ৮ উইকেটে ৩০৩ রানে পিছিয়ে তারা। ইনিংস হার এড়াতে ৩০৩ রান করতেই হবে লংকানদের।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট ২৬ রান তুলেছিলো শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ৫৫৪ রানে পিছিয়ে ছিলো লংকানরা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৬ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া ৪ রানে অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিনের শুরু থেকে ভালোই জবাব দিচ্ছিলো শ্রীলংকা। করুনারতেœর হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১০৯ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলো তারা। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের তোপে চা-বিরতির আগেই ১৬৪ রানে গুটিয়ে যায় লংকানরা। করুনারতেœ ছাড়া শ্রীলংকার কোন ব্যাটারই লড়াই করতে পারেনি।
৯টি চারে ১৮৮ বলে ৮৯ রান করেন করুনারতেœ। করুনারতেœর ছাড়া মাত্র দু’ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। দিনেশ চান্ডিমাল ৩৭ ও নিশান মধুশকা  ১৯ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-মাইকেল ব্রেসওয়েল ৩টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। ৫ রান করে ফিরেন ওপেনার ওশাদা ফার্নান্দো। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান করুনারতেœ ও কুশল মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারে ৫১ রানে আউট হন করুনারতেœ।
তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে দিনের খেলা শেষ করেন মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতকের স্বাদ পাওয়া মেন্ডিস ৫০ রানে অপরাজিত আছেন। ১০০ বল খেলে ৮টি চার মারেন তিনি। ৪০ বল খেলে ১ রানে অপরাজিত ম্যাথুজ। নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ও সাউদি ১টি করে উইকেট নিয়েছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...