অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০২

remove_red_eye

৪৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন আকস্মিকভাবে মারিউপোল পরিদর্শন করেন। মস্কোর আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া এ ভূখ-ে এটি ছিল তার প্রথম সফর। ক্রেমলিন রোববার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সেখানে পুতিনের এমন সফরের ব্যাপারে ইউক্রেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী পালন উপলক্ষে পুতিন এ উপদ্বীপ পরিদর্শন করার মাত্র কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের বিতরণ করা ভিডিও ফুটেজে তাকে হেলিকপ্টারে করে মারিউপোলে অবতরণ করতে দেখা যায়।  আর এ বন্দর নগরী মস্কো অনেক দিন ধরে অবরোধ করে রাখার পর দখল করে নেয়।
রুশ নেতা শহরটি ঘুরে দেখেন এবং তাকে একটি গাড়ি চালাতে দেখা যায়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তিনি পুননির্মিত একটি মিউজিক্যাল থিয়েটার পরিদর্শন করেন এবং পুনর্গঠন কাজের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বাসিন্দা পুতিনকে বলছেন, ‘আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’ এ সময় ওই ব্যক্তি শহরটিকে ‘স্বর্গের একটি ছোট টুকরো’ হিসেবে উল্লেখ করে। ওই ফুটেজে দেখা যায়, পুতিনের এ সফর রাতে হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত মধ্যরাতের পর রোববার প্রথম প্রহরে পুতিন এ সফর করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পূর্ব দনবাস অঞ্চলে এটি তার প্রথম সফর ছিল এবং মস্কো মারিউপোল দখলের ঘোষণা দেয়ার প্রায় এক বছর পর তিনি সেখানে আসলেন।
মস্কোর বেপরোয়া বোমাবর্ষণ এবং নির্মম অবরোধের কারণে শহরটি বিধ্বস্ত হয়ে পড়ে। এ বন্দর নগরী আজভ সাগরের তীরে অবস্থিত।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়, পুতিন রাতে ‘একজন চোরের মতো’ শহরটি পরিদর্শন করেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...