অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


সিরি-এ: কোস্টিচের গোলে ইন্টারের বিপক্ষে জুভেন্টাসের জয়, এগিয়ে চলেছে নাপোলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০৭

remove_red_eye

২৯৪

ফিলিপ কোস্টিচের একমাত্র গোলে রোববার ইন্টার মিলানকে পরাজিত করেছন জুভেন্টাস। এদিকে দিনের আরেক ম্যাচে তুরিনোকে ৪-০ গেলে বিধ্বস্ত করে সিরি-এ টেবিলের শীর্ষে থাকা নাপোলি তাদের পয়েন্টের ব্যবধান ১৯’এ নিয়ে গেছে।
সার্বিয়ান উইঙ্গার কোস্টিচ সান সিরোতে কাউন্টার এ্যাটাক থেকে ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন। মৌসুমে এটি তার তৃতীয় গোল। ইন্টার কোনভাবেই বিশ^াস করতে পারেনি আদ্রিয়েন রাবোয়িতের হ্যান্ডবলের কারনে কেন গোলটি বাতিল করা হয়নি। 
ইন্টার কোচ সিমোনে ইনজাগি ম্যাচ শেষে বলেছেন ভিএআর যুগে এই ধরনের গোল দেয়াটা সত্যিই মেনে নেয়া যায়না। রেফারির এই সিদ্ধান্তে অনেকটাই হতবাক হয়ে গিয়েছে পুরো দল। ভিএআর কর্মকর্তারা অবশ্য বেশ কিছু সময় নিয়েছে গোলটি উপহার দিতে। সুস্পষ্ট কোন ইমেজে হ্যান্ডবল ধরা পড়েনি। এই জয়ে সপ্তম স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট এখন ৪১, চ্যাম্পিয়ন্স লিগ পজিশন থেকে তারা আর মাত্র সাত পয়েন্ট দুরে রয়েছে। 
ম্যাচ শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘রেফারির সিদ্ধান্ত অবশ্যই মেনে নেয়া উচিৎ।’
পুরো মৌসুমেই ইন্টারের ধারাবাহিকতা অভাব ছিল চোখে পড়ার মত। এনিয়ে মৌসুমে নবম পরাজয় ছিল সত্যিই হতাশার। 
এদিকে নাপোলির লিগ শিরোপা নিশ্চিতে আর মাত্র ১৫ পয়েন্ট বাকি। এমনকি ল্যাজিও যদি বাকি থাকা ১১টি ম্যাচেই জয়ী হয় তারপরও নাপোলিকে ধরতে পারবে না। পয়েন্ট কাটা না গেলে জুভেন্টাস এখনো নাপোলির থেকে ১৫ পয়েন্ট দুরে থাকতো। ম্যাচ শেষের সাত মিনিট আগে ইনজুরির কারনে ফেডেরিকো চিয়েসার মাঠ ত্যাগ ছিল কাল জুভেন্টাসের একমাত্র দু:শ্চিন্তার বিষয়। স্টপেজ টাইমের শেষ মুহূর্তে লিয়ান্দ্রো  পারেডেসের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়েন ডানিলো ডি’এম্ব্রোসিও, ফলে দুজনকেই লাল কার্ড দেখতে হয়েছে। 
তুরিনোতে জোড়া গোল করেছেন নাপোলির ইন-ফর্ম নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওশিমেন। দুই অর্ধের দুটো গোলই এসেছে হেড থেকে। এর মাধ্যমে ওশিমেনের  গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। ৩৫ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন কাভিটা কাভারাটসখেইলা। মৌসুমে এটি তার ১৪তম গোল। এছাড়া ৬৮ মিনিটে কাভারাটসখেইলার এ্যাসিস্টে নাপোলির হয়ে চতুর্থ গোলটি করেছেন টানগাই এনডোম্বেলে। সিরি-এ লিগে এটি তার প্রথম গোল। বড় এই জয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল নাপোলি। সিরি-এ লিগের এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক স্ট্রাইকার ওশিমেনের বিশ^াস নাপোলির জন্য লিগ শিরোপা জয় এখন সময়ের ব্যপার। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও তাদের ভাল সম্ভাবনা আছে। 
এই পরাজয়ে তুরিনো বোলোনিয়া ও নবম স্থানে থাকা ফিওরেন্টিনার সাথে সাথে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে নেমে গেছে। লিসকে ১-০ গোলে পরাজিত করে সব ধরনের প্রতিযোগিতায় টানা সপ্তম জয় নিশ্চিত করেছে ফিওরেন্টিনা।
উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমাকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ল্যাজিও। ৬৫ মিনিটে মাত্তিয়া জাক্কাগনির গোলে ল্যাজিও জয় নিশ্চিত হয়। ৩২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রজার ইবানেজ মাঠ ত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিনত হয়েছিল রোমা। এছাড়া ম্যাচ পরবর্তী বিরোধে রোমার ব্রায়ান ক্রিস্টান্টে ও ল্যাজিওর এ্যডাম মারুসিচকেও লাল কার্ড দেখতে হয়েছে। বিরতির ঠিক আগে উভয় দলের কোচিং স্টাফকে ডাগ আউট ছেড়ে যেতে হয়েছে। এ কারনে ম্যাচটি পাঁচ লাল কার্ডের মধ্য দিয়ে  শেষ হয়েছে। 
পঞ্চম স্থানে থাকা রোমা শীর্ষ চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। শনিবার উদিনেসের কাছে ৩-১ গোলে পরাজিত এসি মিলানের থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকলো রোমা।

সুত্র বাসস





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...