অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৮ মাসে রাজস্ব আয় ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধি ৮.৯২ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৪৮

remove_red_eye

৫৪৭

চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১ লাখ ৯৬ হাজার ৩৭ কোটি ৫১ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯২ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম ৮ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ লাখ ৭৯ হাজার ৯৮৪ কোটি টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-৮ মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৫৯ হাজার ১৯৮ কোটি ৭ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৭৬ হাজার ৪০১ কোটি ৪৬ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৬০ হাজার ৪৩৭ কোটি ৯৮ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে। ৮ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৯ হাজার ১৫ কোটি টাকা।
এনবিআরের তথ্যমতে, গত ২০২১-২২ করবর্ষের প্রথম ৮ মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৫৬ হাজার ৭২৬ কোটি টাকা, যা চলতি করবর্ষের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৯৮ কোটি ৭ লাখ টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৪ দশমিক ৩৬ শতাংশ।
আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। গত করবর্ষের ৮ মাসে এ খাত থেকে রাজস্ব আয় ছিল ৫৬ হাজার ৮৬১ কোটি ৫৬ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৩৭ কোটি ৯৮ লাখ টাকা। শুল্ক ও আয়করের তুলনায় মূসক রাজস্ব আয়ের ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি অনেক বেশি। এক্ষেত্রে ১৫ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। গত করবর্ষের ৮ মাসে মূসক রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৬৬ হাজার ৩৯৬ কোটি ৪৩ লাখ টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৭৬ হাজার ৪০১ কোটি ৪৬ লাখ টাকা।
উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...