অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

“ভাইয়া আমাকে বাঁচান, আমার বাবা-মা জোড় করে আমাকে বিয়ে দিতে চাইছে”

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ রাত ০৮:১১

remove_red_eye

১০১৬

লালমোহন প্রতিনিধি || “ভাইয়া আমাকে বাঁচান, আমার বাবা-মা জোড় করে আমাকে বিয়ে দিতে চাইছে। কিন্তু আমি পড়া লেখা করতে চাই” – মোবাইল ফোনে এমন আকুতির কথা লালমোহন প্রেসক্লাব সম্পাদক জসিম জনির কাছে জানালেন নবম শ্রেণির এক ছাত্রী। লালমোহন সদর ইউনিয়নের ফুল বাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে ওই ছাত্রী। ফোনে আরো জানালো, তার বাবা-মা তাকে অনেকদিন পর্যন্ত স্কুলেও যেতে দিচ্ছে না।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরকে এমন ফোনের কথা জানালে তিনি সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে যান। ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ওই স্কুল ছাত্রী। উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ রাস্তার মাথা এলাকায় ছাত্রীর বাড়ি। বাবা দুলাল কৃষি কাজ করে। ওসি ওই ছাত্রীর বাবা ও মাকে মেয়ের প্রাপ্ত বয়স না হতে বিয়ে না দিতে সর্তক করে দেন। পরে তারা ওসিকে ওয়াদা দেন প্রাপ্ত বয়স না হতে মেয়েকে বিয়ে দিবে না।
ওসি মীর খায়রুল কবীর বলেন, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেয়ার কথাবার্তা বলছে তার পরিবার। ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা মাকে প্রাপ্ত বয়স না হতে মেয়েকে বিয়ে না দিতে সর্তক করা হয়। এছাড়াও ওই ছাত্রীর অধ্যায়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও মেয়েটির পড়ালেখায় বিশেষ সুযোগ দেয়ার অনুরোধ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...