অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ইলিশায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন , পোষ্ট অফিস ভাংচুর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২০ ভোর ০৪:০৩

remove_red_eye

৮২১


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে তৃতীয় শ্রেণীর ছাত্রী এক শিশুকে ধর্ষনের ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ধর্ষনের ঘটনার ৪ দিন পরও বৃহস্পতিবার পর্যন্ত  অভিযুক্ত ধর্ষক পোস্ট অফিসের পোষ্টম্যান লম্পট শের আলীকে পুলিশ গ্রেফতার করতে না পারায় উত্তেজিত জনতা ইলিশা শাখা পোষ্ট অফিস ভাঙচুর করেছে।অপরদিকে অভিযুক্ত ধর্ষক শের আলীকে পোষ্ট অফিসের চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী বিশাল মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে ওই শিশুর বিদ্যালয়ের সহপাঠী,শিক্ষক,অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার ধর্ষক শের আলী পোশাকের প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি ধর্ষক শের আলী। বক্তারা বলেন, ধর্ষকের ফঁসির দাবী জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা  না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন। এদিকে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উত্তেজিত জনতা ধর্ষনের ঘটনা স্থল ইলিশা শাখা পোষ্ট অফিসে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করেছে।
এদিকে ভোলা প্রধান ডাকঘরে পরিদর্শক এমরান হোসেন সাংবাদিকদের জানান,তারা ইলিশা পোষ্ট অফিসে ধর্ষনের ঘটনার অভিযুক্ত এক্সটা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট (এডিডিএ) শের আলীকে  গত ২১ জানুয়ারি থেকে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...