অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

রমজানে টিকটক-লাইকি-বিগো নিয়ন্ত্রণের দাবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৪১

remove_red_eye

৪৩৭

রমজানের পবিত্রতা রক্ষার জন্য টিকটক, ফেসবুক রিলস, বিগো ও লাইকি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা বন্ধ করতে হবে। তবে ফেসবুক, টিকটক কর্তৃপক্ষ বলছে, তারা অসামাজিক বা অশ্লীল কোনো ভিডিও পোস্ট বা শেয়ার করতে দেয় না। তবে বাস্তবতা হলো- এই মাধ্যমগুলো বর্তমানে পর্নোগ্রাফিকেও হার মানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থেই এসব মাধ্যম থেকে বিরত থাকার জন্য ইসলামের নির্দেশনা রয়েছে। যেহেতু আমাদের দেশে বর্তমানে প্রায় ১৮ কোটি সক্রিয় সিম রয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সংখ্যাও প্রায় ৮ কোটি। পরিবার, সমাজ, বন্ধু, আত্মীয়-স্বজন এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের জন্য ইন্টারনেট ব্যবহার অত্যন্ত জরুরি। একজন রোজাদারকে বাধ্য হয়িই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হয়। দীর্ঘদিনের অভ্যাসগত কারণেও এসব সামাজিক মাধ্যম অনেকেই ব্যবহার করেন। এতে রমজান মাসের পবিত্রতা নষ্ট হওয়ার অনেক ইসলামিক বিধান সুস্পষ্ট পরিলক্ষিত হয়।’

‘তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার স্বার্থে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে আমাদের দাবি থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এক মাসের জন্য বন্ধ রাখা যায় কি না, তার ব্যবস্থা করতে হবে। এ সিদ্ধান্তের ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র রমজান পালন অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করি’ বলেও উল্লেখ করেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...