বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫০
৩৯৮
জেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। একইসাথে সদর উপজেলা পর্যায়ে ৩ দিনব্যপী কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ এবং কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম কমল উপস্থিত ছিলেন।
২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪মৌসুমে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় উফশী আউশ চাষের ক্ষেত্রে ৩৩৩৫ জন কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি এবং পাট চাষের ক্ষেত্রে ২২৫ জন কৃষকদের প্রত্যেকে শুধু ১ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
সুত্র বাসস
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক