বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৩
৩৭৭
যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর দুই দশক পর ৬১ শতাংশ আমেরিকান বিশ্বাস করে না যে দেশটির ইরাক আক্রমণের সিদ্ধান্ত সঠিক ছিল। মার্কিন নিউজ ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’ এবং ফরাসি বহুপাক্ষিক মার্কেট রিসার্চ ও পরামর্শক গ্রুপ ‘ইপসোস’ নতুন এক জরিপ রিপোর্টে এ কথা জানায়।
গত সপ্তাহে প্রকাশিত জরিপের অ্যাক্সিওস রিপোর্টে বলা হয়েছে, ‘আক্রমণের পর যে বিশৃঙ্খলা ও ধ্বংসলীলা হয়েছে তা আমেরিকানদের একটি প্রজন্ম এবং তাদের নেতাদের বিদেশে সামরিক শক্তির ব্যবহার সম্পর্কে আরও সন্দিহান করে তুলেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে।’
এতে উল্লেখ করা হয়, আগ্রাসন একজন ‘নিষ্ঠুর স্বৈরশাসকের’ পতন ঘটিয়েছে কিন্তু ‘ইরাকে ২০ বছরের অস্থিতিশীলতার জন্ম দিয়েছে এবং বিশ্বে আমেরিকার অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।’
১৭ মার্চ, ২০০৩ তারিখে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি আল্টিমেটাম জারি করেছিলেন যে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ৪৮ ঘন্টার মধ্যে ইরাক ত্যাগ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। এরপর ১৯ মার্চ, বাগদাদে বোমা পড়তে শুরু করে। ২০ মার্চ, স্থল আক্রমণ শুরু হয়।
আক্রমণটি বিদেশে অত্যন্ত বিতর্কিত ছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তখন অত্যন্ত সমর্থন পেয়েছিল। ফেব্রুয়ারি ২০০৩-এ ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ‘দ্য পিউ রিসার্চ’ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ আমেরিকান সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছে এবং মাত্র ২৬ শতাংশ অস্বীকৃতি জানিয়েছে।
সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এই অজুহাতে বুশ প্রশাসন আগ্রাসনের ন্যায্যতা দিয়েছিল। কিন্তু সেখানে কোন গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। সাদ্দাম হোসেন ৯/১১ হামলায় ভূমিকা রেখেছেন পিউ জরিপ অনুসারে এই মিথ্যা প্রচারণাও সেই সময়ে ৫৭ শতাংশ আমেরিকানও বিশ্বাস করেছিল।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত