অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সাহেলে অপহৃত ফরাসি সাংবাদিক ও মার্কিন ত্রাণ কর্মীর মুক্তি লাভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৩৭৩

জিহাদিদের হাতে অপহৃত এক ফরাসি সাংবাদিক ও এক মার্কিন ত্রাণ কর্মী মুক্তি পাওয়ার পর সোমবার নাইজারের রাজধানী নিয়ামিতে পৌঁছেছেন। এ সাংবাদিক প্রায় দুই বছর এবং ত্রাণ কর্মী ছয় বছর ধরে তাদের হাতে বন্দি ছিলেন। খবর এএফপি’র।
ফরাসি ফ্রিল্যান্সার অলিসিভয়ার ডুবোইস এবং আমেরিকান ত্রাণ কর্মী জেফরি উডকে নিয়ে বিমানটি নাইজারের রাজধানী নিয়ামিতে অবতরণ করে। 
খবরে বলা হয়, ৪৮ বছর বয়সী ডুবোইসকে ২০২১ সালের এপ্রিলে মালি থেকে অপহরণ করা হয়েছিল এবং উডকে ২০১৬ সালের অক্টোবরে নাইজার থেকে নিখোঁজ হয়েছিলেন।
হাসলেও দৃশ্যত আতঙ্কিত কণ্ঠে ডুবোইস বলেন, ‘আমি ক্লান্ত বোধ করলেও ভাল আছি।’ 
বিষয়টির সাথে পরিচিত সূত্র জানায়, মঙ্গলবার ডুসেবাইসের প্যারিসে ফেরার আশা করা হয়েছিল।
তিনি সাংবাদিকদের একটি ছোট দলের সাথে কথা বলাতে গিয়ে বলেন, ‘এখানে থাকা, মুক্ত হওয়া আমার জন্য আশ্চর্যজনক।’
‘আমি এই গুরুত্বপূর্ণ মিশনে নাইজারের দক্ষতার জন্য এবং ফ্রান্সের প্রতি শ্রদ্ধা চাই। সেই সাথে যারা আমাকে আজ এখানে থাকতে সাহায্য করেছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।’
এ সময় উডকে তার পাশে ছিলেন।
তিনি নাইজেরিয়ান, আমেরিকান এবং ফরাসি সরকারকে ধন্যবাদ জানান।
নিয়ামি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের তাহুয়া অঞ্চলের আবলাকে অবস্থিত তার বাড়ি থেকে বন্দুকের মুখে তাকে অপহরণ করা হয়েছিল।
এক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬১ বছর বয়সী উডকে নাইজারে ৩২ বছর ধরে একজন ধর্ম প্রচারক এবং মানবিক সহায়তা কর্মী হিসেবে কাজ করেন।
ডুবোইসের সাথে কথা বলার পর দেয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তার ‘অতি স্বস্তির’ কথা প্রকাশ করে বলেন, এ সাংবাদিক খুব শিগগিরই ফ্রান্সে ফিরে আসবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উডকে মুক্ত করাকে স্বাগত জানিয়ে নাইজার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

সুত্র বাসস
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...