বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:০৫
২৬৯
ঐতিহ্যবাহী মাস্টার্স টুর্ণামেন্ট ইন্ডিয়ান ওয়েলস জয়ের মাধ্যমে তিন ধাপ উন্নতি হয়ে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে এসেছে উইম্বলডন বিজয়ী এলিনা রিবাকিনা।
কাজাকাস্তানের এই তারকা রোববার ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপ জিতেছেন। একইসাথে মধুর এক প্রতিশোধও নেয়া হয়ে গেছে। বেলারুশিয়ান এই সাবালেঙ্কার কাছে জানুয়ারিতে মেলবোর্নের ফাইনালে হেরে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করা হয়নি রিবাকিনার। গত বছর উইম্বলডনে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের নিষিদ্ধ করায় এটিপি ও ডব্লিউটিএ খেলোয়াড়দের র্যাঙ্কিং পয়েন্ট বাতিল করেছিল। নাহলে রিবাকিনার রেটিং পয়েন্ট আরো বাড়তে পারতো।
ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে ইগা সোয়াইটেক যথারীতি বেশ খানিকটা এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। যদিও সেমিফাইনালে রিবাকিনার কাছে পরাজিত হয়ে টানা দ্বিতীয়বারের মত ইন্ডিয়ান ওয়েলস শিরোপা পাওয়া হয়নি সোয়াইটেকের।
ডব্লিউটিএ শীর্ষ ১০ র্যাঙ্কিং :
১. ইগা সোয়াইটেক (পোল্যান্ড) ৯৯৭৫ রেটিং পয়েন্ট
২. আরিনা সাবালেঙ্কা ৬৭৪০
৩. জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র) ৫৬০৫
৪. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স) ৪৯৯০
৫. ওনস জাবেয়ার (তিউনিশিয়া) ৪৯৭৬
৬. কোকো গওফ (যুক্তরাষ্ট্র) ৪৪০১
৭. এলিনা রিবাকিনা (কাজাখাস্তান) ৩৭২০
৮. ডারিয়া কাসাটকিনা ৩৩৭৫
৯. বেলিন্ডা বেনসিচ (সুইজারল্যান্ড) ৩৩৬০
১০. মারিয়া সাক্কারি (গ্রীস) ৩১৯১
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক