অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কিশোরীদের আত্নরক্ষায় কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ রাত ০৮:৩১

remove_red_eye

৪০৮

বোরহানউদ্দিন প্রতিনিধি:  ভোলার বোরহানউদ্দিনে ৪০ জন কিশোরীর মাসব্যাপী প্রশিক্ষণ শেষে কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় কানাডার গেøাবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ওই প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
জেলার দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার ২০ জন করে ৪০ জন কিশোরী ওই প্রতিযোগীতায় অংশ নেন। বরিশাল বিভাগের কারাতে এন্ড কিক বক্সিং  ফেডারেশনের চিফ কোচ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগীতায় ১০ জন চ্যাম্পিয়ন, ১০ জন রানার আপ ও ২০ জন দ্বিতীয় রানার আপ হয়।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী কিশোরী তাজরীন জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট  মো. আমির হোসেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিষ্ট শহীদুল ইসলাম, সুশীলনের টিম ম্যানেজার জিয়াউল হক প্রমুখ।
প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের কমিউনিকেশন কো-অর্ডিনেটর কবিবুর রহমান পিছিয়ে পড়া কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতের প্রশিক্ষণ  দেয়া হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...