অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শিক্ষকদের কাছে আস্থা ও ভরসারস্থল শেখ হাসিনা: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ রাত ০৮:৩৪

remove_red_eye

৩৬১

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ। বর্তমান সরকারের আমলেই শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন। তাই শিক্ষকদের কাছে এখন আস্থা ও ভরসারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এরআগে, এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এছাড়া এসময় লালমোহনের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪৯জন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নতুন যোগদানকারী ২৪৮জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়।
এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তাঁর এ অবদান বাঙালি জাতি কখনো ভুলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সভাপতি মো. শওকত আলী হেলালের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন এবং লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...