অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সব কিছুর দাম ভয়াবহ: দুদু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৪৩২

দেশ এখন অশান্তিতে ভাসছে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি বাজারে যাবেন, সেখানে শান্তি নাই। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে। রাস্তায় যাবেন, বাসে উঠতে পারবেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না, সবকিছুর দাম ভয়াবহ। এগুলো থেকে মুক্ত হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বুধবার (২১ মার্চ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতাদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে ভয়াবহ দলীয়করণ হয়েছে। পুলিশ দলীয়করণ হয়েছে। প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রতিটি পেশাজীবী সংগঠন দখল হয়ে গেছে।সুপ্রিম কোর্ট দখল হয়ে গেলো, জজকোর্ট আগেই দখল হয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশ পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই। ১৯৭১ সালে নির্বাচনে পরিবর্তন হয় নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করে, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। বিএনপি নির্বাচনে গিয়ে কী করবে? হাইকোর্টের নির্বাচন দেখলেন না? এটা ভদ্রলোকদের জায়গা। সুপ্রিম কোর্টে যা ঘটলো, বৃটিশ আমল,পাকিস্তান আমলেও এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই। নির্বাচন এখন দেশের মসজিদ কমিটিতেও হয় না, আগেই দখল হয়ে যায়।

‘সরকারের দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে আমরা দশ দফা দিয়েছি। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...