বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৬
৩৮৪
গ্রিসে আগামী মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মঙ্গলবার এ কথা বলেছেন।
ফেব্রুয়ারিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানিতে তার সরকারকে ব্যাপক ক্ষোভ মোকাবেলা করতে হচ্ছে।
এ প্রেক্ষাপটে টিভি চ্যানেল আলফাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রক্ষণশীল এই সরকারের মেয়াদ জুলাই মাসের প্রথমদিকে শেষ হবে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমে এপ্রিলে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গ্রিসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভয়াবহ এই দুর্ঘটনার সবচেয়ে বড়ো শিকার। তারা দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরছিল।
এ দুর্ঘটনার পর গ্রিসের পরিবহনমন্ত্রী পদত্যাগ করেন।
এছাড়া কয়েক সপ্তাহ ধরে ক্ষুব্ধ ও মাঝে মাঝে সহিংস বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সরকারকেও চাপের মুখে পড়তে হবে বলে ধারনা করা হচ্ছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত