অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৭ মাঝির মুক্তিপণের দেড় লক্ষ টাকা উদ্ধার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৩৯৭

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় ৭ মাঝির মুক্তিপণের দেড় লক্ষ টাকা এক বছর পর হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর বিকাশ ও নগদ একাউন্ট থেকে উদ্ধার করলেন ওসি। এছাড়াও বিভিন্ন সময়ে চুরি হওয়া ৬ জনের মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ৩ টায় সাংবাদিকদের এই তথ্য দেন মনপুরার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। এই সময় উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করেন তিনি।

ওসি জানান, এক বছর পূর্বে মেঘনায় মাছ শিকার সময় হাতিয়ার দস্যু মহিউদ্দিন বাহিনী ৭ জেলে ট্রলারে হামলা চালিয়ে এক ট্রলারসহ প্রত্যেক জেলে ট্রলার থেকে একজন করে ৭ মাঝিকে অপহরণ করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়। পরে অপহৃত জেলেদের স্বজনরা জলদস্যুদের বিকাশ ও নগদ একাউন্টে দেড় লক্ষ টাকা দিলে মুক্তি পায় অপহৃত জেলেরা। পরে পুলিশ জেলেদের স্বজনদের কাছ থেকে জলদস্যুদের বিকাশ ও নগদ একাউন্ট নাম্বার নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাউন্ট ফ্রিজ করে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই মুক্তিপণের টাকা জলদস্যুদের বিকাশ ও নগদ একাউন্ট থেকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত বছর ২১ ফেব্রæয়ারী মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় ৭ জেলে ট্রলারে হামলা চালিয়ে এক ট্রলারসহ ৭ ট্রলার থেকে একজন করে সাত মাঝিকে অপহরণ করে। তখন দস্যুরা সাড়ে তিন লক্ষ টাকা দাবী করে। পরে অপহৃত ৭ জেলের স্বজনরা বিকাশ ও নগদ একাউন্টে দেড় লক্ষ টাকা দিলে মুক্তি দেয় দস্যু বাহিনী। সেই সময়ে মুক্তিপণে উদ্ধার হওয়া জেলেরা হলেন, বাবুল মাঝি, ইসমাইল মাঝি, সোহেল সুকানি, জাহাঙ্গীর মাঝি, সোহেল মুন্সি, রিয়াজ মাঝি ও বাছেত মাঝি। এদরে সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, দস্যুদের বিকাশ ও নগদ একাউন্ট থেকে উদ্ধার হওয়া মুক্তিপণের দেড় লক্ষ টাকা আদালতের মাধ্যমে জেলেদের কাছে হস্তান্তর করা হবে। তবে বিভিন্ন সময়ে চুরি হওয়া ৬ জনের মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হস্তান্ত করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...