বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০১
৪৪৪
জেলায় বাণিজ্যিক ভাবে সবজি আবাদ করেছেন কৃষকরা। পতিত জমিতে লাউ, ঢেড়শ, বরবটি, টমেটো, শশা, বেগুন, পেপে, করলা, কচুশাক, পাটশাক, পুইশাক, কলমি শাকসহ নানা প্রকার সবজি চাষ করছেন তারা। বর্তমানে বাজারে চলছে নানা প্রজাতির সবজি বিক্রি। তবে এখানকার সবজির গুনগতমান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে জেলাসহ যাচ্ছে সারা দেশে। সেই সঙ্গে সবজি বিক্রিতে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা।
কৃষকরা জানান, বর্তমানে তারা পাইকারিতে প্রতি কেজি বেগুন ৭০-৭৫, শসা ৪০-৪৫- করলা ৫৫-৬০ টাকা, বরবটি ৬০-৬৫ পেঁপে ২৫-৩০, গাজর ৪০-৪৫ মূলা ৩০-৩৫, কাঁচা মরিচ ৬০-৬৫ টাকা কেজি বিক্রি করছেন। তাছাড়া লাল শাক ১২, পাট শাক ১০, প্রতি হালি লেবু ৪৫-৫০ বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গার পাইকার এসে তাদের কাছ থেকে ক্রয় করছেন। তাছাড়া বাজারে ও তারা বিক্রি করছেন। অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যার কারণেই সবজিতে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে জেলার নাসিরনগর, বিজয়নগর, কসবা ও আখাউড়া গিয়ে দেখা যায় সবজি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এসব এলাকার বেশি ভাগ কৃষক বার মাসই সবজি নানা প্রকারের সবজি আবাদ করছেন। কেউ নিজেদের পতিত জমিতে, কেউ বাড়ির আঙিনায় আবার কেউ করছেন বাড়ির ছাদে। ফলন বৃদ্ধিতে কৃষি অফিসের পরামর্শে নিচ্ছেন তারা।
কৃষক মোরাদ মিয়া জানান, বাড়ি সংলগ্ন প্রায় ৩৫ শতক পতিত জমিতে শসা ও বেগুন টমেটো চাষ করেন। এ চাষে জমি, মাচা তৈরি চারাসহ অন্যান্য খরচ হয় তার প্রায় ৫০ হাজার টাকা। বর্তমানে শসা ৩০ টাকা, টমেটো ২৫ ও বেগুন ৭০-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই পর্যন্ত শসা ৩৫ হাজার টাকার ওপর বিক্রি করেছেন তিনি। এক দিন পর পর দেড় মণের ওপর করে বেগুন বিক্রি হচ্ছে বলে জানান তিনি। কৃষক আলাল উদ্দিন জানান, ৩০ শতক জায়গায় বেগুন ও কাঁচা মরিচ আবাদ করেন। গত ২ সপ্তাহ ধরে চলছে তার বিক্রি। বাজারের যে অবস্থা এভাবে বিক্রি করতে পারলে তিনি দ্বিগুন লাভবান হবেন।
লিটন মিয়া জানান, প্রায় ৪০ শতক জায়গায় করলা, লাল শাক, শসা, বেগুনসহ নানা প্রকার সবজি চাষ করেন। এ চাষে জমি, মাচা তৈরি চারাসহ অন্যান্য খরচ হয় তার প্রায় ২৫ হাজার টাকা। বর্তমানে সবজি বিক্রি শুরু হয়েছে। শসা ৩০ টাকা ও করলা ৬০-৬৫ টাকা কেজি বিক্রি করছেন।
কৃষক মো.আবু হানিফ মিয়া জানান, কোনো প্রকার কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে লাউ, করলা, বেগুন, টমেটো শসা ও লাল শাক চাষ করেছেন। জমি তৈরি করে বীজ লাগানোর এক সপ্তাহের মধ্যেই চারা গঁজিয়ে উঠে। এরপর পরিচর্যা, পানি, সার ও মাচা তৈরিসহ অন্যান্য কাজ করা হয়। গত প্রায় ২৫ দিন বিক্রি শুরু হলে ও গত সপ্তাহ থেকে ভালো দর পাচ্ছেন। দেশীয় পদ্ধতিতে চাষ করায় নিজেদের চাহিদা মিটিয়ে ভালো টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে বার মাসই নানা প্রকার সবজি আবাদ হচ্ছে। ফলন বৃদ্ধিতে সব সময় স্থানীয় কৃষকদের পরামর্শ দেওয়া হয়। স্থানীয় বাজারে দাম ভালো থাকায় সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে বভিন্নি ধরনের সবজি চাষ।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত