অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জে ৫ হাজার ৯শ প্রান্তিক কৃষক পেল প্রণোদনা ও পুনর্বাসনের বীজ-সার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০২

remove_red_eye

৩৬৫

২০২২-২০২৩  অর্থ বছরে খরিপ-১ মৌসুমে (পাট- আউশ ধান) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  গোপালগঞ্জ  সদর  উপজেলার  ৫ হাজার ৯০০  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে  প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে  বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
আজ শুক্রবার সকাল  ৯টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের  পক্ষ থেকে ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ২ হাজার ৪ ০০ কৃষকের মাঝে  ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। 
প্রধান অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু কৃষকদের হাতে সার-বীজ তুলে দিয়ে  এ কার্যক্রমের উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার।     
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার বলেন, খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  এ বীজ ও সার দিয়ে  গোপালগঞ্জ সদর উপজেলার ৫ হাজার ৯০০ জন কৃষক পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধি করবেন। এরমধ্য দিয়ে  এ উপজেলায় পাট ও আউশ ধানের অধিক ফলন পাওয়া সম্ভব হবে।

সুত্র বাসস

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

দৌলতখানে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতখানে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার

ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার

ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

ভোলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

ভোলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

পাঁচ স্তম্ভের উন্নয়ন কৌশলে এগোচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি

পাঁচ স্তম্ভের উন্নয়ন কৌশলে এগোচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি

র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...