অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাজারে এলো নাথিংয়ের নতুন ইয়ারবাড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১৩

remove_red_eye

৪৩৯

সম্প্রতি ভারতীয় বাজারে এসেছে নাথিংয়ের নতুন ইয়ারবাড। নাথিং ইয়ার ২ ইয়ারবাডটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। নাথিং ইয়ার ১-এর মতো, কোম্পানির এ সর্বশেষ বাডগুলোতে ডুয়াল চেম্বার ডিজাইন রয়েছে। এছাড়াও, ইয়ারবাডগুলোর প্রতিটি ইয়ারপিসে ১১.৬ মিমি কাস্টমাইজড ড্রাইভার এবং তিনটি এআই মাইক্রোফোন দিয়ে প্যাক করা হয়েছে।

এছাড়াও এতে অটো নয়েজ ক্যান্সেলেশন ফিচার দেওয়া হয়েছে। নথিং ইয়ার 2-এ কানেকশনের জন্য ব্লুটুথ সংস্করণ ৫.৩ সহ নতুন এলএইচডিসি ৫.০ কোডেক ব্যবহার করে। ইয়ারবাডগুলো নাথিংএক্স অ্যাপের মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড এবং আইফোনে যুক্ত করতে পারবেন।

প্রতিটি ইয়ারবাডে একটি ৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে একটি ৪৮৫ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়। যখন অটো নয়েজ ক্যান্সেলেশন ফিচারটি বন্ধ থাকে, তখন এ বাডগুলো একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জে বাডগুলো ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়।

এ ইয়ারয়াবাড একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং পানিতে এটি নষ্ট হবে না।

অনেকদিন আগেই আন্তর্জাতিক বাজারে এসেছে ইয়ারবাডটি। এবার ভারতীয় বাজারে এলো নাথিংয়ের এ নতুন ইয়ারবাডটি। ভারতে ইয়ারবাডটির দাম থাকছে ৯ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার টাকা।

সুত্র জাগো

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...