বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:২৭
৩০৯
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এসব অস্ত্র পাঠাতে ‘বিলম্ব’ হলে তা যুদ্ধের প্রসার ঘটাতে পারে। তিনি খেরসনের দক্ষিণাঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন করার পর এ অনুরোধ জানান।
একজন ইইউ কর্মকর্তা বলেন, যুদ্ধ-বিধ্বস্ত এলাকা থেকে ট্রেনে করে ফেরার সময় জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জড়ো হওয়া ইইউ-সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র প্রধানদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ফ্রন্টলাইন পরিদর্শনে যা দেখেছিলেন তার একটি আবেগপূর্ণ বিবরণ দেন। খবর এএফপি’র।
তিনি কিয়েভকে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠানোর লক্ষ্যে একটি সাম্প্রতিক ইইউ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন। তিনি বলেন, সেগুলো রুশ বাহিনীকে পিছু হটাতে আরও কার্যকর হবে।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, গত বছর রুশ আগ্রাসনের পর দীর্ঘতম ও রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের কাছে রুশ সৈন্যরা ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ নেওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করলে জেলেনস্কি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের এ দাবি জানান।
পূর্বাঞ্চলীয় শহর বাখমুত-এর এক সময়কার আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ৭০,০০০। রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ লড়াই চলায় কার্যত বেসামরিক নাগরিকদের সড়িয়ে ফেলা হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত