অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জেলেনস্কির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:২৭

remove_red_eye

৩২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এসব অস্ত্র পাঠাতে ‘বিলম্ব’ হলে তা যুদ্ধের প্রসার ঘটাতে পারে। তিনি খেরসনের দক্ষিণাঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন করার পর এ অনুরোধ জানান।
একজন ইইউ কর্মকর্তা বলেন, যুদ্ধ-বিধ্বস্ত এলাকা থেকে ট্রেনে করে ফেরার সময় জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জড়ো হওয়া ইইউ-সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র প্রধানদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ফ্রন্টলাইন পরিদর্শনে যা দেখেছিলেন তার একটি আবেগপূর্ণ বিবরণ দেন। খবর এএফপি’র।
তিনি কিয়েভকে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠানোর লক্ষ্যে একটি সাম্প্রতিক ইইউ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন। তিনি বলেন, সেগুলো  রুশ বাহিনীকে পিছু হটাতে আরও কার্যকর হবে।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, গত বছর রুশ আগ্রাসনের পর  দীর্ঘতম ও রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের কাছে রুশ সৈন্যরা ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ নেওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করলে জেলেনস্কি  যুদ্ধবিমান ও  ক্ষেপণাস্ত্রের এ দাবি জানান।
পূর্বাঞ্চলীয় শহর বাখমুত-এর এক সময়কার আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ৭০,০০০।  রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ লড়াই চলায় কার্যত বেসামরিক নাগরিকদের সড়িয়ে ফেলা হয়েছে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...