বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১১
৮১৪
দৌলতখান প্রতিনিধি : হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) ভোলার দৌলতখান উপজেলার হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম নাগর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের এমডি সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক, সুখদেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের রতন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম শিপু, চরপাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউদ্দিন হাওলাদার ও মোঃ হুমায়ুন কবির সেলিম। অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী জারিন সুবহা চৌধুরী, আকলিমা বেগম, জেসমিন বেগম, ইশরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন, সুন্দর জীবন গড়ে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা হলো জাতির মেরুদÐ, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পাড়ে না। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, পরিবারের ও দেশের উন্নয়নে কাজ করবে। সে জন্য তোমাদেরকে বেশি বেশি পড়ালেখা করতে হবে। বর্তমানে সমাজে মাদক, ইভটিজিং, মোবাইল ফোনে ছেলেরা আসক্ত হয়ে পড়েছে। তোমাদেরকে এসব থেকে বিরত থাকতে হবে। একদিন এই দেশের নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। সে জন্য এখন থেকেই নিজেকে সেভাবে তৈরি করো। এসময় শিক্ষক, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরও যতœবান হওয়ার আহŸান জানান তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত