অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১১

remove_red_eye

৭৮৭

দৌলতখান প্রতিনিধি : হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) ভোলার দৌলতখান উপজেলার হাসিনা নিজাম মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম নাগর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের এমডি সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক, সুখদেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের রতন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম শিপু, চরপাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউদ্দিন হাওলাদার ও মোঃ হুমায়ুন কবির সেলিম। অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী জারিন সুবহা চৌধুরী, আকলিমা বেগম, জেসমিন বেগম, ইশরাত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন, সুন্দর জীবন গড়ে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা হলো জাতির মেরুদÐ,  শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পাড়ে না। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, পরিবারের ও দেশের উন্নয়নে কাজ করবে। সে জন্য তোমাদেরকে বেশি বেশি পড়ালেখা করতে হবে। বর্তমানে সমাজে মাদক, ইভটিজিং, মোবাইল ফোনে ছেলেরা আসক্ত হয়ে পড়েছে। তোমাদেরকে এসব থেকে বিরত থাকতে হবে। একদিন এই দেশের নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। সে জন্য এখন থেকেই নিজেকে সেভাবে তৈরি করো। এসময় শিক্ষক, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরও যতœবান হওয়ার আহŸান জানান তিনি।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...