অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কৃষকরা বোরো আবাদে ব্যস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২০ রাত ০২:১৩

remove_red_eye

১২৩৬

আকতারুল ইসলাম আকাশ :  বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন ভোলার কৃষকেরা। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কাকডাকা ভোরে জমিতে ছুটে চলেছেন কিষান-কিষানি। উদ্দেশ্য একটাই, বীজতলা তৈরী করা এবং তৈরী করা বীজতলা থেকে পাতো (ধানের ছোট চারা) তুলে জমিতে লাগানো। অনেক এলাকায় এখন অনেকে বীজতলা তৈরী করছেন। আবার অনেকে বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। কৃষকেরা এখন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই ভোলার বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা কয়েকদশ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ করে থাকেন। এ বছরও তার ব্যত্যয় ঘটবে না।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর পাতা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, তিনি গতবার এক একর জমিতে বোরো ধান লাগিয়েছেন। ভালো ফলন পাওয়ায় এবার আগেভাগে দেড় একর জমিতে বোরো আবাদ করার চেষ্টায় আছেন। ইতিমধ্যে বেশির ভাগ জমিতে চারা লাগানোর কাজ শেষ হয়ে গেছে। আর সামান্য জমি বাকি আছে।রাজাপুর উপজেলার চর মনষা গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, তিনি ইতিমধ্যে ১০ জন শ্রমিক লাগিয়ে চার একর জমিতে চারা রোপণের কাজ শেষ করেছেন। এখন সেচও সার দেওয়া বাকি।জেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ূন আহমেদ জানান, এবার জেলায় প্রায় ৫১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের চেয়ে আরও কয়েক শ হেক্টর জমি বোরো আবাদের আওতায় চলে আসবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...