অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্মার্টফোন ব্যবহারে ৪ ভুল করবেন না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৩:১৭

remove_red_eye

৪১২

সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ জেগে থাকেন বেশিরভাগ সময় কাটে স্মার্টফোনে। নানান কাজে সারাক্ষণই স্মার্টফোন স্ক্রোল করছেন। তবে স্মার্টফোন ব্যবহারের ছোট ছোট ভুল করে থাকেন অনেকে। সেটা বেশিরভাগ সময় না জেনেই করে থাকেন। ফলে স্মার্টফোনে দেখা দেয় বিভিন্ন সমস্যা। কমতে থাকে স্মার্টফোনের আয়ু।

চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি কাজ যা এড়িয়ে চলবেন-

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া
নতুন স্মার্টফোন কেনার পর একটা সময় অন্তর তাতে একাধিক সফটওয়্যার আসে। কিন্তু অনেকেই আছেন যারা এই আপডেট বছরের পর বছর এড়িয়ে যান। মনে রাখতে হবে, এই সফটওয়্যার আপডেটে এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে যা আপনার ফোনে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করতে বাঁধা দেয়। পাশাপাশি পাওয়া যায় একগুচ্ছ নতুন ফিচার্স। যা আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। স্মার্টফোন হ্যাং হয়ে যাওয়াও বন্ধ হয়।

অ্যাপকে ফোনের সব পারমিশন দেওয়া
প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ইন্সটল করার পর সেটি বেশ কিছু জিনিসের অ্যাক্সেস চায় আপনার থেকে। কিছু হয় প্রয়োজনীয় যা ওই অ্যাপ অপারেট করার জন্য দরকার আবার কিছু থাকে অবাঞ্চিত। আর এখানেই ভুল করেন অধিকাংশ মানুষ। পারমিশনের নামে আপনার ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত ফাইলের অ্যাক্সেস পেয়ে যায় তারা। তাই নতুন অ্যাপ ইন্সটল করার আগে যাচাই করুন তারা কি কি পারমিশন চাইছে।

পাবলিক ওয়াইফাই
পাবলিক ওয়াইফাই পেলেই হুড়মুড়িয়ে শুরু হয় ইন্টারনেট ব্যবহার। কিন্তু এখানেও লুকিয়ে থাকে বিপদ। বেশকিছু পাবলিক ওয়াইফাইয়ে ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার ফোনে ইন্সটল ঢুকে গুপ্তচরবৃত্তি করতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। ব্যবহারকারী বুঝতে না পারলেও তার অগোচরেই ঘটে যায় দুর্ঘটনা। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সাবধান থাকুন।

সারাদিন ব্লুটুথ অন রাখা
ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করার জন্য অনেকক্ষণ ধরে ব্লুটুথ অন করে রাখতে হয়। কিন্তু এর ফলেও আপনার ফোন হ্যাকিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই ইয়ারফোন ব্যবহার না করলে ব্লুটুথ অফ করে রাখুন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...