অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ক্রোমের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনলো গুগল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৩:১৮

remove_red_eye

৪৭৪

গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার আনলো গুগল। ব্যবহারকারীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ নামে একটি নিরাপত্তাসুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে। প্রতিনিয়তই বাড়েছে প্রযুক্তির ব্যবহার, সেই সঙ্গে বাড়ছে ফিশিং, ম্যালওয়্যার এবং হ্যাকারদের তৎপরতা।

যে কারণে প্রযুক্তি সাইটও তাদের প্ল্যাটফর্মগুলোতে নিরাপত্তা বাড়াচ্ছে। যেন ব্যবহারকারীরা ফিশিং, ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে পারে। গুগলের ক্রোম ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার আরও নিরাপদ করতেই এই ফিচার নিয়ে এসেছে।এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারী সন্দেহজনক বা বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ করলেই সতর্ক করে ক্রোম ব্রাউজার। এমনকি বিভিন্ন ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ থেকেও ব্যবহারকারীকে রক্ষা করে।

এই ব্রাউজিং চালু থাকলে যে কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেটি নিরাপদ কি না, তা যাচাই করবে গুগল ক্রোম। সেই সঙ্গে উন্নত সার্চ ফলাফল দেখানোর জন্য ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা সার্চ ইতিহাস, ওয়েবসাইটের ঠিকানা, ডাউনলোড করা তথ্য, ব্রাউজার এক্সটেনশনসহ বিভিন্ন তথ্য সাইবার অপরাধীদের কাছ থেকে নিরাপদ রাখে। আর তাই ক্রোম ব্রাউজারে এনহ্যান্সড সেফ ব্রাউজিং সুবিধা ব্যবহার করলে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে।

যেভাবে এই ফিচার ব্যবহার করবেন-

>> আপনার গুগল অ্যাকাউন্টে যান ।
>> বাম দিকে থাকা সিকিউরিটি অপশন নির্বাচন করুন ।
>> ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট’ স্ক্রোল করুন।
>> এবার সিলেক্ট করুন ‘ম্যানেজ এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ অপশন।
>> এবার এটিকে চালু করুন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...