অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

টাকা দিয়েই নাকি সুখ কেনা যায়, বলছে নতুন গবেষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৩:২১

remove_red_eye

৪৪৩

টাকা দিয়ে কী সুখ কেনা যায়? যুগ যুগ ধরে চলে আসা এই প্রশ্নের উত্তর বুঝি এবার মিললো। যদিও এ বিষয়ে নানা মুনির আছে নানা মত। কারো মতে, জীবনের সুখ-শান্তির জন্য অর্থের প্রয়োজন নেই।

আবার অনেকে মনে করেন, টাকা থাকলেই জীবনে সুখ আসতে পারে। তবে সত্যিই টাকা দিয়ে সুখ কেনা যায় কি না তা নিয়ে আজও তর্ক অব্যাহত।

তবে সাম্প্রতিক একটি গবেষণা এই বিষয়কে সত্য প্রমাণ করেছে। নতুন এই গবেষণা বলছে, টাকাই সুখের আসল চাবিকাঠি।

দুই বিশিষ্ট গবেষক ড্যানিয়েল কাহনেম্যান ও ম্যাথিউ কিলিংসওয়ার্থ চলতি মাসে ‘প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ এ প্রকাশিত একটি যৌথ গবেষণায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সুখী হতে টাকার গুরুত্ব অনেক।

২০১০ সালে ড্যানিয়েল কাহনেম্যান সুখের জন্য অর্থ কতটা নির্ভর করে তা নিয়ে একটি সমীক্ষা করেন। যার ফলাফল ছিল চমকে দেওয়ার মতো।

ওই গবেষণার তথ্য অনুসারে, কোনো মানুষের কাছে ৭৫ হাজার ডলার অর্থাৎ ৬২ লাখ টাকা থাকলেই তিনি সবচেয়ে বেশি সুখী হন। তবে আয় বাড়লেও এক্ষেত্রে আনন্দ বাড়ে না।

তবে ২০২১ সাল থেকে কিলিংসওয়ার্থ (একজন সুখী গবেষক ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুলের সিনিয়র ফেলো) বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখেছেন যে, ৭৫ হাজার ডলার নয় বরং সুখী বোধ করতে ২ লাখেরও বেশি ডলারেরও প্রয়োজন।

নতুন গবেষণা বলছে, আয় যত বেশি আনন্দের মাত্রাও তত বেশি হবে। কিলিংসওয়ার্থের এই গবেষণার বিষয়ে কাহনেম্যান জানান, সর্বশেষ গবেষণা মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য।

সাম্প্রতিক গবেষণায় কাহনেম্যান ব্যাখ্যা করেন, সুখের অনেক নির্ধারক আছে। তার মধ্যে একটি হলো অর্থ। যা সুখের একমাত্র গোপন চাবিকাঠি।

কাহনেম্যান ও কিলিংসওয়ার্থ ১৮-৬৫ বছর বয়সী ৩৩ হাজার ৩৯১ মার্কিন প্রাপ্তবয়স্কদের উপর জরিপ করেন। গবেষণায় আরও দেখা গেছে, আয়ের উপর নির্ভর করে অর্থ সুখকে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে।

সবশেষে কিলিংসওয়ার্থ জানান, অর্থই সবকিছু নয়। শুধু অনেকগুলো নির্ধারকগুলোর মধ্যে একটি। তিনি আরও জানান, অর্থ সুখের গোপন বিষয় নয়, তবে এটি সম্ভবত কিছুটা সাহায্য করতে পারে।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...