অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ব্লু-অরিজিন ২০২২ সালের দুর্ঘটনার পর ‘শীঘ্রই’ মহাকাশ ফ্লাইট পুনরায় চালুর আশা করছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৪:০৪

remove_red_eye

৩৯১

জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু-অরিজিন শুক্রবার বলেছে, তারা গত বছরের একটি দুর্ঘটনার তদন্তের উপসংহারের পর ‘শীঘ্রই’ রকেট ফ্লাইট পুনরায় চালুর আশা করছে, তবে অবশ্যই মার্কিন নিয়ন্ত্রকদের এই ফলাফল গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে।
কোম্পানির নিউ শেপার্ড সাব অর্বিটাল রকেটগুলো মহাকাশ পর্যটনের উদ্দেশে তৈরি করা হয়েছে । টেক্সাস থেকে লিফটঅফের কিছুক্ষণ পরেই ঘটে যাওয়া সেপ্টেম্বর ২০২২ দুর্ঘটনার পরে রকেটগুলো গ্রাউন্ডেড করা হয়েছে।
অ্যামাজানের প্রতিষ্ঠাতা কোম্পানির জন্য এটি একটি ধাক্কা, যদিও পর্যবেক্ষকরা এই সত্যটি দ্বারা উৎসাহিত হয়েছিল যে, লোকেরা যদি নভোযানে থাকত তবে তারা সম্ভবত বেঁচে থাকতে পারত।
ফ্লাইটের রকেটটিতে একটি একক বুস্টার ছিল, যার উপরে ব্লু-অরিজিনের এনএস-২৩ ক্যাপসুলটি বৈজ্ঞানিক সরঞ্জাম বহন করে।
মিশনে রকেটটির আরোহণের সময় একটি অসঙ্গতি ঘটেছিল। এটি একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হওয়ায় স্থবির হয়ে পড়েছিল। এরপর ক্যাপসুলটি বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে প্যারাশুটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। 
পরবর্তীতে নিয়ন্ত্রক ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তত্ত্বাবধানে একটি তদন্ত পরিচালিত হয়েছিল।
এফএএ শুক্রবার বলেছে, তদন্ত চলমান রয়েছে এবং এটি ‘বর্তমানে কোম্পানির জমা দেয়া দুর্ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করছে।’
এফএএ  এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত বন্ধ করতে এবং নতুন শেপার্ড সিস্টেম ফ্লাইটে ফিরে আসার জন্য এফএএ অনুমোদন প্রয়োজন।’ 
ব্লু অরিজিন বলেছে, এটি শীঘ্রই ফ্লাইটে ফিরে আসার প্রত্যাশা করছে।’ 
সব মিলিয়ে, জুলাই ২০২১ থেকে ব্লু-অরিজিন ৩২ জনকে নিয়ে মহাকাশে উড়েছে। জেব বেজোস নিজেই এই প্রথম ফ্লাইটে অংশ নিয়েছিলেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...